বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
মোংলা বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড; ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে কে,ইউ,ডি,এম হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত ; কাউখালীতে ভোররাতে দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা সহ প্রায় ৩৮ লাখ টাকার মালামাল লুট; আত্রাইয়ের বাঁশবাড়িয়ায় খাস মোজাদ্দেদিয়া তরিকার তাফসির মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে সরিষার বাম্পার ফলন,তোলা শুরু—কৃষকের মুখে হাসি; পিরোজপুর শংকরপাশায় গভীর রাতে হামলা বিএনপি নেতাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম, খুলনা মেডিকেলে প্রেরণ; ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ, ২৫ কেজি জব্দ; আলেমদের সঙ্গে মতবিনিময়ে এমপি রেজু শেখ: ইসলামী আদর্শে উন্নয়নের অঙ্গীকার; কালকিনি–৩ আসনে আনিচুর রহমান তালুকদার খোকনের বিজয়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস, ফুলেল সংবর্ধনা; নওগাঁর মান্দার কাশোপাড়ায় আগুনে পুড়ল বসতঘর ও গবাদিপশু; ৩০ আসনের ফলাফল স্থগিত ও পুনর্গণনার আবেদন জামায়াতের, শপথ স্থগিতেও আইনি উদ্যোগ; কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুর সুমনকে ফুলেল শুভেচ্ছা,শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি; মোহাম্মদ আনিসুর রহমান খোকন তালুকদার-কে ফুলেল শুভেচ্ছা; দীর্ঘ প্রতীক্ষার অবসান: নওগাঁর আত্রাই পেল এবার নিজস্ব এমপি; মাদারীপুর-০৩ আসনে জামানত হারালেন যারা; সংযমের বার্তায় পিরোজপুর-২ এ সোহেল মনজুর সুমনের জয়; পটুয়াখালী মরিচবুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন; নওগাঁয় ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার; নওগাঁর আত্রাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে;

কাউখালীতে মোহাম্মদ ই এইচ খান প্যারামেডিকেল এন্ড নার্সিং ইনস্টিটিউট এর নবীন বরণ অনুষ্ঠিত ;

মোঃ নুরুজ্জামান খোকন ; পিরোজপুর প্রতিনিধি;

পিরোজপুরের কাউখালীতে মোহাম্মদ ই এইচ খান প্যারামেডিকেল এন্ড নার্সিং ইনস্টিটিউট এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নার্সিং, প্যারামেডিকেল,প্যাথলজি, ফার্মাসিস্ট ও ডেন্টাল কোর্সের ১ম ব্যাচের শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ।
অদ্য ৭ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১ ঘটিকার সময় উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা গ্রামে অবস্থিত কলেজ ক্যাম্পাসে ৪৭ জন নবীন ছাত্র ছাত্রীদের নিয়ে, “হে নবীন এসো আলোর মিছিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন।
উক্ত নবীন বরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা মোহাম্মদ এনায়েত হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন, এস এম আহসান কবির- সভাপতি জাতীয়তাবাদী দল- বিএনপি কাউখালী উপজেলা ও সাবেক উপজেলা চেয়ারম্যান। সুজন সাহা,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাউখালী। এইচ এম দ্বীন মোহাম্মদ সাধারণ সম্পাদক,জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখা। মোঃ সোলায়মান, পুলিশ কর্মকর্তা কাউখালী। মোস্তাফিজুর রহমান ৩নং সদর চেয়ারম্যান। মোহাম্মদ আবু সাঈদ ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন চেয়ারম্যান। সাবরিনা সেতু প্রিন্সিপাল মোহাম্মদ ই এইচ খান প্যারামেডিকেল এন্ড নার্সিং ইনস্টিটিউট। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মো: আল মামুন খান ও মো:মিজানুর রহমান।বক্তব্যে উপস্হিত সকলে বলেন, উপজেলার অবহেলিত একটি ইউনিয়ন ও পল্লীতে একজন আমেরিকা প্রবাসী তার ব্যাক্তিগত উদ্যোগে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ গড়েতোলায় ভবিষ্যৎ লক্ষ্য ও উদ্দেশ্যকে স্বাগত জানান, যেকোনো বয়সে ছাত্র-ছাত্রী লেখাপড়ার পাশাপাশি ও অবসরে প্রতিষ্ঠানে ভর্তি হয়ে শিক্ষা জ্ঞানের মাধ্যমে কর্মজীবনের বেকারত্ব দূর করতে পারবেন। এছাড়াও মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও অনৈতিক কার্যকলাপ থেকে সকলকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন। বক্তব্যে আরো বলেন, সকলকে মিলেমিশে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে উৎসাহ উদ্দীপনা ও সহযোগিতার অনুরোধ জানান।
পরিশেষে সভাপতি মোহাম্মদ এনায়েত হোসেন খান বক্তব্যে বলেন, উক্ত প্রতিষ্ঠানটি সরকার অনুমোদিত ও রেজিস্ট্রেশনকৃত,নিজস্ব ব্যক্তিগত অর্থায়নে ও উদ্যোগে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। বর্তমানে এখানে নার্সিং প্যারামেডিকেল প্যাথলজি মাসিস্ট ও ডেন্টাল কোর্সে ভর্তি সহ হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। পরবর্তীতে ভেটেরিনারী কম্পিউটার সহ ডিপ্লোমা কোর্সে ১-৪বছর মেয়াদী প্রশিক্ষণ দেয়া হবে।এছাড়াও বেতাকা গ্রামে আধুনিক ৬তলা বিশিষ্ট একটি মসজিদ,এতিমখানা, ও কওমি মাদ্রাসা ভবনের কার্যক্রম চলমান,তিনি সকল রাজনৈতিক নেতৃবৃন্দ,ব্যক্তিবর্গ ও এলাকাবাসী সহ উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। পরিশেষে উপস্থিত সকলকে দুপুরের প্রীতিভোজের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার