বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
মোংলা বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড; ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে কে,ইউ,ডি,এম হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত ; কাউখালীতে ভোররাতে দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা সহ প্রায় ৩৮ লাখ টাকার মালামাল লুট; আত্রাইয়ের বাঁশবাড়িয়ায় খাস মোজাদ্দেদিয়া তরিকার তাফসির মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে সরিষার বাম্পার ফলন,তোলা শুরু—কৃষকের মুখে হাসি; পিরোজপুর শংকরপাশায় গভীর রাতে হামলা বিএনপি নেতাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম, খুলনা মেডিকেলে প্রেরণ; ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ, ২৫ কেজি জব্দ; আলেমদের সঙ্গে মতবিনিময়ে এমপি রেজু শেখ: ইসলামী আদর্শে উন্নয়নের অঙ্গীকার; কালকিনি–৩ আসনে আনিচুর রহমান তালুকদার খোকনের বিজয়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস, ফুলেল সংবর্ধনা; নওগাঁর মান্দার কাশোপাড়ায় আগুনে পুড়ল বসতঘর ও গবাদিপশু; ৩০ আসনের ফলাফল স্থগিত ও পুনর্গণনার আবেদন জামায়াতের, শপথ স্থগিতেও আইনি উদ্যোগ; কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুর সুমনকে ফুলেল শুভেচ্ছা,শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি; মোহাম্মদ আনিসুর রহমান খোকন তালুকদার-কে ফুলেল শুভেচ্ছা; দীর্ঘ প্রতীক্ষার অবসান: নওগাঁর আত্রাই পেল এবার নিজস্ব এমপি; মাদারীপুর-০৩ আসনে জামানত হারালেন যারা; সংযমের বার্তায় পিরোজপুর-২ এ সোহেল মনজুর সুমনের জয়; পটুয়াখালী মরিচবুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন; নওগাঁয় ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার; নওগাঁর আত্রাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে;

কাউখালী যুব উন্নয়ন কর্তৃক প্রশিক্ষণের শুভ উদ্বোধন ;

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুর জেলাধীন কাউখালী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে,৭দিন ব্যাপি “পারিবারিক হাস-মুরগী পালন” (১ম ব্যাচ) বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন হয়। রবিবার(২৮সেপ্টেম্বর) বৈকাল ৪ ঘটিকার সময়,কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে উক্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের ধারাবাহিকতায় রবিবার আয়োজিত প্রশিক্ষণে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সৈয়দ আজমল হোসেনের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ মনিরুজ্জামান সহকারি পরিচালক(প্রশিক্ষন)যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা। প্রশিক্ষণটি ২৮সেপ্টেম্বর থেকে ০৫ অক্টোবর পর্যন্ত ৭দিন চলমান থাকবে। একটি প্রশিক্ষণ ট্রেডে মোট ৩০ জন ১৮-৩৫ বছর যুবক ও যুবনারীর অংশগ্রহণ করে। প্রশিক্ষণের শুরুতে শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম প্রদান করা হয়। এছাড়াও প্রশিক্ষণ শেষে যাতায়াত সন্মানী স্বরূপ প্রতিদিন ১০০ টাকা করে এবং সর্বশেষে একটি সনদ পত্র প্রদান করা হবে। যাতে করে পরবর্তীতে প্রশিক্ষনার্থী যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক স্বল্প হারে ঋণ গ্রহণ করে স্বাবলম্বী হতে পারে।
প্রধান অতিথি মোঃ মনিরুজ্জামান উদ্বোধনী বক্তব্যে বলেন,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সারা বাংলাদেশে ২ লক্ষ ৬০ হাজার কর্মজীবিকে ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন আমার জন্মস্থান কাউখালী উপজেলায় তাই আপনাদের অধিকার ও আমার দায়িত্বে কমতি থাকবে না। যে কোন সমস্যায় সরকারি নিয়ম অনুযায়ী আমি আপনাদের পাশে থাকব। তিনি উপস্থিত সকলকে পারিবারিক এবং আর্থিক স্বাবলম্বী হতে প্রশিক্ষণটি মনোযোগ সহকারে শেষ করার অনুরোধ জানান। উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন,মোঃ মজিবুর রহমান সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা কাউখালী। মোঃ মতিয়ার রহমান অফিস সহকারী কাম কম্পিউটার যুব উন্নয়ন কাউখালী। সাংবাদিক মোঃ নুরুজ্জামান খোকন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার