1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ; নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে আত্রাই উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময় ; কাউখালীতে আইনশৃঙ্খলা সভা: মাদক,নারী-শিশু নির্যাতন ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা; বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরব- এ যৌথ বাহিনীর সমন্বয় সাঁড়াশি অভিযান শুরু ;

কুয়েতের পার্লামেন্ট ভেঙে দিলেন আমির;

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২২৯ বার পঠিত

প্রবাসী নিউজ ডেস্ক;

মহামান্য আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ বলেন, ‘দেশে রাজনৈতিক অস্থিরতা এমন পর্যায়ে পৌঁছেছে যে আমি এ বিষয়ে চুপ থাকতে পারি না। অধিকাংশ সরকারি প্রতিষ্ঠান, এমনকি নিরাপত্তা সংস্থায়ও দুর্নীতি ঢুকে গেছে।’

শুক্রবার এক টেলিভিশন ভাষণে এই ঘোষণা দেন আমির। একইসঙ্গে দেশটির সংবিধানের কিছু অনুচ্ছেদও স্থগিত ঘোষণা করেছেন আমির। কুয়েতে সদ্য বিদায়ী মাস এপ্রিলেই দেশটির ৫০ সদস্যের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আর এই নির্বাচন আমির শেখ মিশালের অধীনে প্রথম নির্বাচন। গত ডিসেম্বরে আমির শেখ নাওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহের মৃত্যুর পর ক্ষমতায় আসেন ৮৩ বছর বয়সী শেখ মিশাল। পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণায় কুয়েতের আমির বলেন, পার্লামেন্ট ভেঙে দেওয়া হলো।

কুয়েত সম্প্রতি কিছু কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে… যার ফলে দেশকে বাঁচাতে এবং দেশের সর্বোচ্চ স্বার্থ সুরক্ষিত রাখার জন্যই এই কঠিন সিদ্ধান্ত নিতে বিলম্ব বা দ্বিধার সুযোগ নেই। এছাড়াও আমির সংবিধানের কয়েকটি অনুচ্ছেদ আগামী চার বছরের জন্য স্থগিত ঘোষণা করেন। তিনি বলেন, এই সময়ের মধ্যে দেশকে আরও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যেতে সমস্ত দিক খতিয়ে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews