শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

দক্ষিণ এশিয়ায় যুদ্ধ নয়, শান্তি চাই: আগ্রাসন বিরোধী আন্দোলনের শান্তির ৫ দফা দাবি;

  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৫১৩ বার পঠিত



মোঃ সোহরাওয়ার্দী হোসেন
ব্যুরো প্রধান রাজশাহী

চলমান ভারত-পাকিস্তান সংঘাত গোটা দক্ষিণ এশিয়ায় এক অনিশ্চয়তা ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। এই যুদ্ধের অভিঘাত শুধু ভারত ও পাকিস্তানেই সীমাবদ্ধ নয়—বাংলাদেশসহ সমগ্র অঞ্চল জুড়েই এর নেতিবাচক প্রভাব বিস্তার করছে। এমন এক প্রেক্ষাপটে “আগ্রাসন বিরোধী আন্দোলন” নামক নাগরিক সংগঠনের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আগ্রাসন বিরোধী আন্দোলনের সদস্য সচিব আলামিন আটিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নাগরিক সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা যুদ্ধ চাই না, আমরা চাই শান্তিপূর্ণ সহাবস্থান। যুদ্ধের পথ নয়, সংলাপ ও সহযোগিতার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় টেকসই শান্তি প্রতিষ্ঠাই হোক আমাদের লক্ষ্য।”
আন্দোলনকারীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন, যা সরকারের প্রতি একান্তভাবে বিবেচনার আহ্বান জানানো হয়। দাবিগুলো হলো—
১. সীমান্ত প্রতিরক্ষা জোরদার: সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় সামরিক ও মানবিক প্রস্তুতি বৃদ্ধি করা।
২. আন্তর্জাতিক শান্তি উদ্যোগে অংশগ্রহণ: শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে আন্তর্জাতিক মঞ্চে শান্তি আলোচনায় বাংলাদেশকে সক্রিয়ভাবে যুক্ত করা।
৩. সার্ককে সক্রিয় করা: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরায় সক্রিয় করে যৌথ শান্তি ও সংলাপ কাঠামো গড়ে তোলা।
৪. আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঐক্য: জাতিসংঘসহ প্রভাবশালী আন্তর্জাতিক সংগঠনগুলোর সঙ্গে যৌথ অবস্থান গ্রহণ করা।
৫. মানবিক প্রস্তুতি: সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য শরণার্থী সংকট ও মানবিক বিপর্যয় মোকাবেলায় আগাম প্রস্তুতি নিশ্চিত করা।
বক্তারা আরও বলেন, দক্ষিণ এশিয়ায় যুদ্ধ হলে তার পরিণাম ভয়াবহ হতে পারে। একটি শান্তিপ্রিয়, স্থিতিশীল বাংলাদেশ গড়ার স্বার্থেই এখন প্রয়োজন দায়িত্বশীল ও দূরদর্শী পদক্ষেপ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগ্রাসন বিরোধী আন্দোলন শুধু মানববন্ধনেই সীমাবদ্ধ থাকবে না; দেশের বিভিন্ন শহরে নাগরিক সমাবেশ, গোলটেবিল আলোচনা এবং আন্তর্জাতিক সংগঠনসমূহের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews