1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা; নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি; ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফা; কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ;

টাঙ্গাইলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল আজাদ এর মতবিনিময় সভা;

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪১৬ বার পঠিত

জহিরুল ইসলাম, ডেস্ক রিপোর্টার;

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন মির্জাবাড়ি ইউনিয়নের ফাজিলপুর এলাকার আজাদ স্পোর্টিং ক্লাব মাঠে অনুষ্ঠিতব্য অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল আসাদুল ইসলাম আজাদ এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার(২০ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ফাজিলপুর আজাদ স্পোর্টিং ক্লাব মাঠে, মির্জাবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় করেন, টাঙ্গাইল -১ (মধুপুর-ধানবাড়ী) আসনের বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল আসাদুল ইসলাম আজাদ। 
ফাজিলপুরে তার নিজ এলাকায় প্রতিষ্ঠিত আজাদ স্পোর্টিং ক্লাবের ফুটবল মাঠে এ নির্বাচনী মতবিনিময় সভায় বিকেল ৩ টা থেকেই “আজাদ ভাই  এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে” এই শ্লোগানে শ্লোগানে প্রতিধ্বনিত হয়ে চারিদিক থেকে মিছিল নিয়ে আসতে থাকে হাজারো মানুষ। বিকাল ৪ টার মধ্যে হাজার হাজার মানুষের আগমনে উক্ত মাঠ কানায় কানায় ভরে যায়। সর্বসাধারনের শতস্ফুর্ত উপস্থিতিতে ফুটবল খেলার বিশাল মাঠটি জনস্রোতে পরিনত হয়। 
এ সময় আজাদ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল আসাদুল ইসলাম আজাদ বলেন, আপনাদের শতস্ফুর্ত উপস্থিতি দেখে আমার বুকটা ভরে গেছে। আপনারা যদি আমার পাশে থাকেন এবং সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহ প্রদান করেন, তাহলে আমি মধুপুর-ধনবাড়ী আসন থেকে বিএনপির প্রার্থী হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করতে চাই।
তিনি আরও জানান, আমার এলাকা ও ইউনিয়নবাসীর মতামতের জন্যই আজকের এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এসময় মির্জাবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও আশপাশের এলাকার লোকজন এ মতবিনিময় সভায় উপস্থিত থেকে তাকে নির্বাচনে অংশ গ্রহনের জন্য সম্মতি প্রদান করেন। 
মধুপুরের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল আসাদুল ইসলাম আজাদের এ মতবিনিময় সভায় উপস্থিত সর্বস্তরের জনসাধারণ তার নির্বাচনে সকল সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন।
কর্ণেল আজাদ বলেন, আমি যে যুদ্ধে যাই সে যুদ্ধ থেকে সহজেই ফিরে আসি না। আপনারা আমার পাশে থাকলে আপনাদের সাথে নিয়ে এ যুদ্ধে আমি জয়ী হবো ইনশাআল্লাহ। 
তারেক রহমান যদি আমাকে নমিনেশন দেয় তাহলে আমি নির্বাচন করবো, আর যদি দলের অন্য কাউকে দেয় তাহলে আমি আপনাদের সাথে নিয়ে তার জন্য কাজ করে যাবো।
উক্ত মতবিনিময় সভায় অত্র ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, মধুপুর ও ধনবাড়ি বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews