1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ; নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে আত্রাই উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময় ; কাউখালীতে আইনশৃঙ্খলা সভা: মাদক,নারী-শিশু নির্যাতন ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা; বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরব- এ যৌথ বাহিনীর সমন্বয় সাঁড়াশি অভিযান শুরু ;

ধর্ষণের চেষ্টার অভিযোগে কাউখালীতে একজন আটক;

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নে জোরপূর্ব ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠে, অতঃপর ভিকটিমের অভিভাবক লিখিতভাবে থানায় অভিযোগ করলে, একজনকে আটক করে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়। গতকাল ১২অক্টোবর (রবিবার) সকাল ১০ঘটিকার সময় ইউনিয়নের পূর্ব শীর্ষা গ্রামের, ভিক্টিম মোসাঃ লামিয়া আক্তার (১৪) পিতাঃ মনির হোসেন সরদার এর বসত বাড়িতে ঘটনাটি ঘটে। এ বিষয়ে মনির হোসেন স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ করেন যে,দীর্ঘ তিন বছর তার স্ত্রী অন্যত্র চলে যাওয়ায়,তিন কন্যা সন্তান নিয়ে বাড়িতে বসবাস করেন,ঘটনার দিন লামিয়া বাসায় একা থাকায় অভিযুক্ত আসামি সেই সুযোগে পান খাওয়ার কথা বলে ঘরে ঢুকে এবং মেয়েকে বিবস্র করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। অতঃপর লামিয়া ভয়ে ডাকচিৎকার দিলে এবং প্রতিবেশী উপস্থিত হলে,আসামী দ্রুত পালিয়ে যায়। তিনি বলেন আসামি আল আমিন সিকদার (৪০) একই গ্রামের দূর সম্পর্কের চাচাতো ভাই। পিতা মনির হোসেন ও প্রতিবেশী সাক্ষীদের উপস্থিতিতে মেয়ে লামিয়ার কাছ থেকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার বিস্তারিত শুনে,পরবর্তীতে আত্মীয়-স্বজনের কাছে পরামর্শ শেষে,কাউখালী থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ করলে,অভিযোগটি এজারভুক্ত করিয়া একজনকে আসামি করে (নারী শিশু আইনে)মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে কাউখালী থানা পুলিশ কর্মকর্তা মোঃ সোলায়মান জানান, উক্ত ঘটনায় বাদীর মৌখিক ও লিখিত অভিযোগের ভিত্তিতে, ঘটনাস্থল সাক্ষী ও ভিকটিমের জবানবন্দী শেষে,মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাশেদুল ইসলাম অভিযুক্ত আসামী আল আমিন সিকদারকে গ্রেফতার করলে, ১৩ অক্টোবর (সোমবার) পিরোজপুর আদালতে প্রেরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews