1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ; নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে আত্রাই উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময় ; কাউখালীতে আইনশৃঙ্খলা সভা: মাদক,নারী-শিশু নির্যাতন ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা; বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরব- এ যৌথ বাহিনীর সমন্বয় সাঁড়াশি অভিযান শুরু ;

পটুয়াখালীতে আড়াই কোটি টাকার জাটকা ইলিশ জব্দ;

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১০২ বার পঠিত

জেলা প্রতিনিধি পটুয়াখালী;

পটুয়াখালীতে ৭০ হাজার ৪৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর কর্তৃপক্ষ। মাছের দাম প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা।
শনিবার পটুয়াখালী সেতু টোলপ্লাজা ও বাঁধঘাট এলাকায় অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে কোস্টগার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালী সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কুয়াকাটা থেকে ঢাকাগামী সন্দেহজনক ডলফিন, সেভেন ডিলাক্স ও মিজান পরিবহণ নামে ৩টি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ৪০ হাজার ৪৫০ কেজি জাটকা জব্দ করা হয়। জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটক বাস চালকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ভোর ৬টায় পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকা থেকে পরিত্যক্ত ৩০ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, জব্দ জাটকার দাম প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। পরবর্তীতে জব্দ জাটকা সবার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews