1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ; নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে আত্রাই উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময় ; কাউখালীতে আইনশৃঙ্খলা সভা: মাদক,নারী-শিশু নির্যাতন ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা; বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরব- এ যৌথ বাহিনীর সমন্বয় সাঁড়াশি অভিযান শুরু ;

পিরোজপুরে হাড়কাঁপানো শীতে অসহায়দের পাশে জেলা প্রশাসন: রাতে ঘরে ঘরে পৌঁছাল কম্বল;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১০২ বার পঠিত

‎​
‎​পিরোজপুর প্রতিনিধি :

তীব্র শৈত্যপ্রবাহ আর হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত পিরোজপুরের জনজীবন। এই কঠিন সময়ে আর্তমানবতার সেবায় উষ্ণতার পরশ নিয়ে অসহায় ও দুস্থ মানুষের দ্বারে দ্বারে পৌঁছেছে পিরোজপুর জেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৮টায় সদর উপজেলার কদমতলা নূরানী গেট এলাকায় অত্যন্ত অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
‎​তীব্র শীতে যখন সাধারণ মানুষ ঘরের ভেতরে আশ্রয় নিয়েছেন, ঠিক তখনই জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা শীতার্তদের খুঁজে বের করতে অলিগলিতে চষে বেড়ান। বিশেষ করে যারা লোকলজ্জার ভয়ে সাহায্য চাইতে পারেন না, এমন মানুষদের চিহ্নিত করে সরাসরি তাদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। আকস্মিকভাবে প্রশাসনের পক্ষ থেকে এমন উপহার পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন বৃদ্ধ ও শ্রমজীবী মানুষগুলো।
‎​কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা ও আইসিটি শাখার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাহমুদুর রহমান মামুন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিস তানজিলা কবির ত্রপা, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশিদ এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
‎​বিতরণকালে কর্মকর্তারা বলেন, “সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষের উচিত এই কনকনে শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমাদের ক্ষুদ্র প্রয়াস যদি কারো শীতের কষ্ট সামান্যতম লাঘব করতে পারে, তবেই আমাদের সার্থকতা। কেবল বস্তুগত সাহায্য নয়, বরং অসহায় মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।”
‎​জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃত অসহায়দের খুঁজে বের করে এই সহায়তা প্রদান কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews