
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল মডেল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, প্রতারণা, ভুয়া কাবিননামা তৈরি, হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক ফরহাদ হোসেন বর্তমানে একাধিক মামলার আসামি বলে জানা গেছে।
ভুক্তভোগী এক নারী নাম প্রকাশ না করার শর্তে জানান, ফরহাদ হোসেন তার বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও বিভিন্ন সময় শিক্ষার্থীদের অভিভাবিকাদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। বিশেষ করে যেসব অভিভাবিকার স্বামী প্রবাসে বা বাড়ির বাইরে থাকেন, তাদের টার্গেট করে সম্পর্ক গড়ে তোলার অভিযোগ রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২ সালে এক অভিভাবিকার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে স্কুল কর্তৃপক্ষের মধ্যস্থতায় ওই নারীকে তার স্বামীর সংসারে ফেরত পাঠানো হয়।
পরে স্কুলের এক অফিস সহায়িকার সঙ্গে সম্পর্ক গড়ে তুলে ফরহাদ ভুয়া কাজী ও ভুয়া