1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
খুলনা মোংলা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জন সদস্য মারা যান ; সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম  শরীফ বাহিনীর সদস্য আটক-১; প্রেমের ফাঁদে বিয়ে, পরে অস্বীকার—নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ; আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে অসুস্থ ৪ যুবক, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; আত্রাইয়ে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি, ৪০০ পরিবার পেলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য; নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক; আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ;

বকশীগঞ্জে ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস পালিত;

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

 

বিশেষ প্রতিনিধি;

জামালপুর জেলা বকশীগঞ্জ উপজেলার ৪ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টর ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
উপজেলা পরিষদ, ইউনিয়ন ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের যৌথ আয়োজনে স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন, র‌্যালি ও ধানুয়া কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিবস টি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা প্রশাসক মো. শফিউর রহমান।
আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা সুজাত আলীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রউফ তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খাঁন, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন , বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম হামদী।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের সময়ের ঘটনার স্মৃতিচারণ , ৪ ডিসেম্বর ধানুয়া কামালপুর মুক্ত দিবসের গুরুত্ব নিয়ে তাপর্যপূর্ণ আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews