1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ; নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে আত্রাই উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময় ; কাউখালীতে আইনশৃঙ্খলা সভা: মাদক,নারী-শিশু নির্যাতন ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা; বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরব- এ যৌথ বাহিনীর সমন্বয় সাঁড়াশি অভিযান শুরু ;

বদলগাছীতে খাস জমির গাছ কেটে নেওয়া, প্রশাসনের হাতে জব্দ ইউক্যালিপ্টাস;

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ বার পঠিত

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের নিউ রসুল মৌজার সরকারি খাস খতিয়ানভুক্ত জমি থেকে অবৈধভাবে ইউক্যালিপ্টাস গাছ কাটার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে নিউ রসুলপুর গ্রামের বাসিন্দা বাবলু হোসেনের ছেলে মোঃ রোমান হোসেন সম্প্রতি ১ নং খাস খতিয়ানভুক্ত ১১২ ও ১১৩ নং দাগের জমি থেকে দুইটি ইউক্যালিপ্টাস গাছ কেটে নেয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী বদলগাছী উপজেলা ভূমি অফিসকে অবগত করে। খবর পেয়ে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাটা গাছ দুটি জব্দ করেন। সরকারি জমি থেকে অনুমতি ছাড়া গাছ কাটাকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। আধাইপুর ইউনিয়ন ভূমি অফিসার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “কাটা গাছ জব্দ করে সহকারী কমিশনার (ভূমি) বরাবর প্রতিবেদন দাখিল করেছি। সহকারী কমিশনারের নির্দেশক্রমে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, “সরকারি খাস খতিয়ানভুক্ত জমি থেকে যে কোনো গাছ কাটা সম্পূর্ণ অবৈধ। ইতোমধ্যে জব্দকৃত গাছ ভূমি অফিসে নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে ডেকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। প্রয়োজনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সচেতন মহল জানান, সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের আরও কঠোর ভূমিকা নেওয়া জরুরি। নইলে এ ধরনের অবৈধ কার্যক্রম বেড়ে যেতে পারে

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews