1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ; নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে আত্রাই উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময় ; কাউখালীতে আইনশৃঙ্খলা সভা: মাদক,নারী-শিশু নির্যাতন ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা; বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরব- এ যৌথ বাহিনীর সমন্বয় সাঁড়াশি অভিযান শুরু ;

বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড, নৌবাহিনীর যৌথ অভিযানে নারী পুরুষ ও শিশুসহ ৬৬ জন উদ্ধার;

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

আলমগীর আকাশ
কক্সবাজার জেলা প্রতিনিধি:

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে। এসময় পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে বন্দি অবস্থায় থাকা নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা জানায়, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র বিভিন্ন প্রলোভন দেখিয়ে- যেমন বিদেশে উচ্চ বেতনের চাকরি, উন্নত জীবনযাপন, অল্প খরচে বিদেশ যাওয়ার সুযোগ এবং কাজের মাধ্যমে খরচ পরিশোধের প্রতিশ্রুতি- বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের গোপন আস্তানায় জিম্মি করে নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায়েরও চেষ্টা করা হচ্ছিল। পাচারকারীরা সুযোগ বুঝে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে বোটে করে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করেছিল। অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট চক্রকে গ্রেপ্তারের জন্য নৌবাহিনী ও কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “মানব পাচার রোধে নৌবাহিনী ও কোস্ট গার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews