1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ; নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে আত্রাই উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময় ; কাউখালীতে আইনশৃঙ্খলা সভা: মাদক,নারী-শিশু নির্যাতন ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা; বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরব- এ যৌথ বাহিনীর সমন্বয় সাঁড়াশি অভিযান শুরু ;

মোংলায় পুলিশের অভিযানে মাদক সম্রাট আটক;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম, মোংলা প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক সম্রাটকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তির নাম মোঃ শফিক (৩৫)। তিনি উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ দিগরাজ বালুরমাঠ এলাকার বাসিন্দা মোঃ ইউনুস হাওলাদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত প্রায় ১০টা ৩০ মিনিটে মোংলা পোর্ট পৌরসভার ৪নং ওয়ার্ডের শিল্পাঞ্চল এলাকায় দুবাই বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরির প্রধান গেটের সামনে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শফিককে ধাওয়া করে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ৮৮৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য দুই লাখ ছেষট্টি হাজার টাকা।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, “মাদকবিরোধী অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। মোংলায় মাদক নির্মূলে আমরা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছি। মাদক ব্যবসায়ী যতই প্রভাবশালী হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন,
> “মাদকের বিস্তার রোধে পুলিশের পাশাপাশি প্রশাসনের সব স্তর একযোগে কাজ করছে। সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য—মোংলাকে সম্পূর্ণ মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা।”
এ ঘটনায় আটক শফিকুল হাওলাদারের (পিতা—ইউনুস হাওলাদার, মাতা—দুলিয়া বেগম) বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, সম্প্রতি মোংলাসহ আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, মাদক চক্রের মূল হোতাদের শনাক্ত করে একে একে গ্রেপ্তার করা হবে এবং মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews