মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কবিতা: বৃক্ষ এক মহারাজা ; এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন; ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ বদলগাছি; নওগাঁর আত্রাইয়ে বর্ষায় ছাতা কারিগরদের ব্যস্ততা; মাদক ও কিশোর গ্যাং দমনে প্রয়োজন পারিবারিক ও সামাজিক প্রতিরোধ: পিরোজপুরে র‍্যাব-৮; স্বৈরাচারের দুঃশাসনে ক্ষতবিক্ষত: ১০ নম্বর গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়ন বিএনপি; সরিষাবাড়ীতে জনপ্রিয়তার আলোচনায় মেয়র প্রার্থী রুহুল আমিন সেলিম; দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার;

সামান্য বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মসজিদের ইমামরা;

  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৯৩ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি: আব্দুল হান্নান শেখ ;

দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়ে, এলাকার মানুষকে ধর্মীয় শিক্ষা দিয়ে যিনি সমাজের নৈতিক ভিত মজবুত রাখেন, সেই মসজিদের ইমামের জীবনই চলছে চরম কষ্টে। অধিকাংশ মসজিদে ইমামদের মাসিক বেতন এতটাই কম যে তা দিয়ে পরিবারের ন্যূনতম চাহিদা মেটানো কঠিন হয়ে পড়েছে।
পিরোজপুরের এক গ্রামের মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাদের বলেন, “মসজিদ কমিটি মাসে মাত্র ৪ হাজার টাকা দেয়। বাজারের যা দাম, এই টাকায় চাল-ডাল, বাচ্চার স্কুলের খরচ, ওষুধ—কিছুই কুলায় না। বাধ্য হয়ে সকালে-বিকালে টিউশনি করি, তবুও মাস শেষে ধার করতে হয়।শুধু তিনিই নন, দেশের গ্রাম-গঞ্জের শত শত ইমামের চিত্র প্রায় একই। শহরের তুলনায় গ্রামে বেতন আরও কম। অথচ ঈদ, রমজান, জানাজা, বিয়ের দোয়া—সব অনুষ্ঠানে মানুষ তাদেরই ডাকে।স্থানীয় মুসল্লিরা বলছেন, ইমাম সমাজের ধর্মীয় অভিভাবক। তাদের আর্থিক কষ্ট দূর না করলে দ্বীনি খেদমতে মনোযোগ ধরে রাখা কঠিন। তারা মসজিদ কমিটি ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।ইসলামিক ফাউন্ডেশনের এক কর্মকর্তা জানান, সরকারি বেতনভুক্ত মসজিদ ছাড়া বাকি মসজিদগুলোর ইমামের বেতন নির্ধারণ করে স্থানীয় কমিটি। এজন্য অনেক জায়গায় বৈষম্য তৈরি হয় সমাজবিজ্ঞানীদের মতে, যে সমাজ তার ধর্মীয় নেতাদের মর্যাদা ও ন্যায্য পারিশ্রমিক দিতে পারে না, সেই সমাজে নৈতিক অবক্ষয় ঠেকানো কঠিন। ইমামদের জন্য একটি ন্যূনতম সম্মানজনক ভাতা ও সামাজিক স্বীকৃতি জরুরি হয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews