1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
সুন্দরবনের সীমান্ত খাল এলাকায় কুখ্যাত দস্যু ছোট সুমন বাহিনীর একটি আস্তানা থেকে মালামাল জব্দ; আত্রাইয়ের বান্দাইখাড়া পোস্ট অফিসে চরম দুরবস্থা, স্থায়ী ভবনের দাবিতে এলাকাবাসী; মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান; কাউখালীতে স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন; রাজৈরে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় মাইক্রোচালকের মরদেহ উদ্ধার; আত্রাই নদে কালনা-বিষ্ণুপুর সেতু নির্মাণে দীর্ঘসূত্রতা, চরম ভোগান্তিতে মানুষ; নানা আয়োজনে তেঁতুলিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন; পিরোজপুরে ২৫ বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড়: তারুণ্যের অঙ্গীকার ‘মাদকমুক্ত সমাজ’ পিরোজপুরের কাউখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন; পটুয়াখালিতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত;

সুন্দরবনের সীমান্ত খাল এলাকায় কুখ্যাত দস্যু ছোট সুমন বাহিনীর একটি আস্তানা থেকে মালামাল জব্দ;

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৮ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা প্রতিনিধি ;

সুন্দরবনের সীমান্ত খাল এলাকায় কুখ্যাত দস্যু ছোট সুমন বাহিনীর একটি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড। এসময় দস্যুদের ব্যবহৃত বিভিন্ন ধরনের মালামাল জব্দ করে কোস্টগার্ড সদস্যরা। বনদস্যুরা কোস্টগার্ডের অভিযানের খবর জানতে পেরে আস্তানা ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ৩০ মার্চ সোমবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত দস্যু ছোট সুমন বাহিনীর সদস্যরা বাগেরহাটের মোংলা থানাধীন সীমান্ত খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৩০ মার্চ সোমবার সকাল ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া এর আভিযানিক দল ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন সুন্দরবনের কুখ্যাত দস্যু ছোট সুমন বাহিনীর ১টি আস্তানা চিহ্নিত করে তা ধ্বংস করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ওয়াকি-টকি এবং রান্নার কাজে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ আরও অন্যান্য আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যু ছোট সুমন বাহিনীর সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভাব হয়নি।
জব্দকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews