বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কবিতা- তুমি আসবে বলে; আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; মেধার সঙ্গে মানবিক গুণ অর্জন করতে হবে: ইউএনও মাহামুদুল হাসান; দেবীদ্বারে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা; আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; পিরোজপুরে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবা ও ২ লাখ টাকা উদ্ধার, আটক ১; আহসানগঞ্জ স্টেশনে আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণের উদ্যোগ; পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট কৃষকের মৃত্যু,দ্রুত উদ্ধার অভিযানে মানবিকতার নজির ফায়ার সার্ভিসের; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযান:১৫০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার; পিরোজপুর সদর থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত ও ডাকাত সর্দার মিটু শেখ ঢাকায় গ্রেফতার; দুর্গাপুর উপজেলায় মোবাইল কোর্টের অভিযান: ১ হাজার মিটার নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে বিনষ্ট; শিশুর হাতে চারা, সবুজ ভবিষ্যতের প্রত্যয়—মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ আত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার; কবিতা ; শরৎ কাল; নেছারাবাদে ৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার; মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি; এনায়েতপুরে অবৈধ বালু উত্তোলনে বাধা: ফলের দোকান ও স-মিলে হামলা, ১৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে ৩ মামলা; জনবল সংকটে খুঁড়িয়ে চলছে মোহনপুর প্রাণিসম্পদ দপ্তর, কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন খামারিরা; দেবিদ্বারে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি; দেবিদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায় শ্রমিকলীগ নেতা নুরুল ইসলাম গ্রেপ্তার ;

হারানো ২২টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার;

  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৩৫৯ বার পঠিত



পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর জেলা পুলিশের সাইবার পেট্রোলিং ইউনিটের তৎপরতায় উদ্ধার করা হয়েছে ২২টি হারানো স্মার্টফোন ও বিকাশ প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ১৮ হাজার টাকা। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে পিরোজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মালামাল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখা জেলার বিভিন্ন থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির আধুনিক কৌশল ব্যবহার করে এই সাফল্য অর্জন করে। দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন নামী ব্র্যান্ডের ২২টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন উদ্ধার করা হয়। পাশাপাশি ডিজিটাল প্রতারণার শিকার এক ব্যক্তির ১৮ হাজার টাকাও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
এই সফল কার্যক্রমের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ছিলেন পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। তার নেতৃত্বে জেলা পুলিশ আরও জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) জনাব মো. জিয়াউর রহমান উদ্ধার কার্যক্রমের সার্বিক তদারকি করেন। সাইবার পেট্রোলিং ইউনিট নিয়মিতভাবে সাইবার অপরাধ দমন ও জনগণের সম্পদ উদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ভুক্তভোগীরা তাদের হারানো মোবাইল ও টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম আবু জাফরসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। সাংবাদিকরা জেলা পুলিশের এই সাফল্যের সংবাদ জনগণের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন,
> “জনগণের সেবায় জেলা পুলিশ সর্বদা বদ্ধপরিকর। আমরা শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, জনগণের প্রতিটি সমস্যা সমাধানে পাশে থাকতে চাই। আমাদের আইসিটি শাখার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
জেলা পুলিশের এমন কার্যক্রম পিরোজপুরবাসীর মনে পুলিশের প্রতি আস্থার নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews