শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
প্রেস রিলিজ ; ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান; মোংলায় পশুর নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার; দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত; জামালপুরে জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার লক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত; জামালপুরে সাড়ে ৬ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেফতার ২; বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, শিক্ষা কর্মকর্তা মাহাতাবের বিরুদ্ধে মামলা; পিরোজপুরে ডিবির বিশেষ অভিযান,২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার; তৃণমূল শক্তিশালী হলেই সংগঠন শক্তিশালী হবে; ভান্ডারিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযান:৫০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার; নেছারাবাদে বিনা মূল্যে চক্ষু শিবির, চিকিৎসা পেলেন ২১৯ জন; আত্রাইয়ে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের; বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নবগঠিত কমিটি ঘোষণা; ভাঙ্গুড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত; ফেরেশতার মুখ, শয়তানের মন; মোহনপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উপলক্ষে কেশরহাট পৌরসভার খেলোয়াড় বাছাই শুরু; দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি; নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ; নওগাঁর আত্রাইয়ে সার বিক্রিতে অনিয়ম,ডিলারকে জরিমানা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযান:৭০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার;

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান;

  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পঠিত




ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির উপকরণ মজুত ও দুধ তৈরির অভিযোগে অভিযান চালিয়ে ৩২০ লিটার নকল দুধ, ২ হাজার ৭০০ কেজি জেলি ও ২০০ কেজি সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মূল অভিযুক্ত মোঃ আবুল বাশার প্রামাণিককে ২ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড এবং তাঁর সহযোগী মোঃ সবুজ প্রামাণিককে ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ৯টায় ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ।

অভিযান সূত্রে জানা যায়, আবুল বাশার প্রামাণিকের বাড়ির পাশের একটি পুকুর থেকে ১ হাজার ২০০ কেজি জেলি উদ্ধার করা হয়। এছাড়া তাঁর চাচাতো ভাই সবুজ প্রামাণিকের বাড়ি থেকে আরও ১ হাজার ৫০০ কেজি জেলি এবং আবুল বাশারের দোকান থেকে ২০০ কেজি সয়াবিন তেল জব্দ করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে ৩২০ লিটার নকল তৈরিকৃত দুধ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মূল অভিযুক্ত আবুল বাশার প্রামাণিক (পিতা: মৃত আবু তালেব প্রামাণিক) এবং তাঁর সহযোগী ও চাচাতো ভাই সবুজ প্রামাণিককে (পিতা: মোঃ হাবিল প্রামাণিক) শনাক্ত করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত আবুল বাশার প্রামাণিককে ২ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড এবং সবুজ প্রামাণিককে ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।

অভিযান শেষে জব্দ করা ২ হাজার ৭০০ কেজি জেলি, ২০০ কেজি সয়াবিন তেল এবং ৩২০ লিটার নকল দুধ উপস্থিত সবার সামনে পুকুরের পানিতে ফেলে ধ্বংস করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রশাসক নুসরাত জাহান, পুলিশ প্রশাসনের সদস্য এবং জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ভাঙ্গুড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ হাফিজুর রহমান আনছারীও এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews