বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​;

ঈশ্বরদীতে রিক্সা ও ভ্যান চালকদের মাঝে ছাতা ও শরবত বিতরণ;

  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ২৪৫ বার পঠিত



স্টাফ রিপোর্টার;

ঈশ্বরদীর শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এস এম স্কুল এন্ড কলেজের ২০০৩ সালের এসএসসি ব্যাচের শিার্থীদের উদ্যোগে তীব্র দাপদাহের মধ্যেও জীবিকা নির্বাহকারী রিক্সা ও ভ্যান চালকদের মাঝে ছাতা ও শরবত বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ঈশ্বরদী রেলওয়ে গেট এলাকায় বিভিন্ন রিক্সা ও ভ্যান চালকদের মাঝে শতাধিক মাথার ছাতা ও প্রায় এক হাজার গ্লাস শরবত বিতরণ করা হয়।
আয়োজিত কর্মসূচীটি সুন্দরভাবে সমন্বয় করেন এস এম স্কুল এন্ড কলেজের ২০০৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী মোঃ সাহিদুর রহমান শিহাব, মহিদুল ইসলাম, আসাদুজ্জামান আরিফ, জাকির হোসেন, জালাল উদ্দিন, তরিকুল ইসলাম জনি, ফরিদ ইসলাম, আব্দুল্লাহ্ আল মামুন, রতন কুমার সাহা, খোকন, নির্ঝর হাসান, তৌফিক, রেভন ইসলাম, তৌসিক ও আরিফুর রায়হান প্রমূখ। আব্দুল জলিল নামের এক রিক্সা চালক জানান, প্রচন্ড রোদ ও গরমে রিক্সা চালাতে তার খুব কষ্ট হয়। মাথার একটি ছাতা পেয়ে তার চরম উপকার হয়েছে। পাশাপাশি শরীরের কান্তি মেটানোর জন্য শরবত পেয়েও তিনি বেজায় খুশি হয়েছেন। একই কথা জানান, ভ্যান চালক আব্দুর রহিম। তিনি বলেন, ঈশ্বরদীর বিভিন্ন জায়গায় বিনামূল্যে শরবত বিতরণ করা হলেও এটাই প্রথম যে, কেউ বিনামূল্যে মাথার ছাতা বিতরণ করছে। ছাতাটি রোদ নিবারণে বেশ কাজে লাগবে বলেও জানান তিনি।
আয়োজকদের পক্ষে শিহাব ও মহিদুল জানান, এস এম স্কুলের ২০০৩ সালের ব্যাচের পক্ষ থেকে বিভিন্ন সময় নানামূখী মহতী উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে। এজন্য এবারের তীব্র তাপদাহে একটু ভিন্ন চিন্তা থেকেই এই আয়োজন। আগামীতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews