শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩;

মঠবাড়িয়ায় পৌরসভার সকল বিদ্যুুৎ সংযোগ বিচ্ছিন্ন : ময়লার গাড়ী দিয়ে বিদ্যুৎ অফিস ঘোরাও;

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২৭২ বার পঠিত



জহিরুল ইসলাম;মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়া প্রথম শ্রেণীর পৌরসভার কাছে ৫৬ লাখ, ৫৮ হাজার ৫‘শ ৩০ টাকা বিদ্যুৎ বিল পাওনা রয়েছে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মঠবাড়িয়া জোনাল অফিস। পৌরসভার মূল ভবন, পানি পরিশোধনাগার, বহুমুখী বাজার ও সড়ক লাইনসহ বিদ্যুৎ সংযোগের অন্তঃত ১১ টি হিসাব নম্বর রয়েছে বকেয়া বিলের আওতায়। এসব হিসাব নম্বরের কোনোটিতেই ২০১৫ সাল থেকে নিয়মিত বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করেছে মঠবাড়িয়া জোনাল অফিস। মঙ্গলবার সকাল ৯টার দিকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে দুপুর সাড়ে বারোটার দিকে কিছু বিল পরিশোধ ও আবেদনের প্রেক্ষিতে পুনরায় সংযোগ চালু করা হয়। মঠবাড়িয়া পৌরসভা ও পল্লী বিদ্যুতের মঠবাড়িয়ায় জোনাল অফিস কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

পল্লী বিদ্যুতের মঠবাড়িয়া জোনাল অফিসের ডিজিএম মোতালেব হোসেন বলেন, ১৭ দফা নোটিস করার পরও অর্ধ কোটি টাকারও বেশি বিদ্যুৎ বিল বকেয়া হওয়ায় মঙ্গলবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর পরপরই পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুণ অর রশিদ এর নেতৃত্বে ৭০-৮০ জন কর্মকর্তা কর্মচারী দুটি ময়লার ট্রাকসহ আমাদের অফিস ঘোরাও করেন। পরবর্তিতে তিনি ১২-১৫ জন নারী কর্মচারীসহ আমার অফিস কক্ষে এসে অশ্লীল আচারণ করেন। এ ঘটনায় তিনি মঙ্গলবার রাতে থানায় জিডি করেছেন বলেও জানান। তবে তিনি এও বলেন, দুপুরের ২ লাখ ৯০ হাজার ৭৪ টাকা নগদ পারশোধ করে বাকী টাকা দ্রæত সময়ের মধ্যে পরিশোধ করার লিখিত প্রতিশ্রæতি দিলে পুণঃরায় সংযোগ দেয়া হয়।

পৌর নির্বাহী কর্মকর্তা হারুণ অর রশিদ বকেয়া বিদ্যুৎ বিলের সত্যতা স্বীকার করে বলেন, সদ্য বিদায়ী পৌর প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম থাকাকালীন অবস্থায় ৬ মাসের বিভিন্ন সময় ৩০ লক্ষ ৩ হাজার ২ শত ৭৩ টাকা পরিশোধ করেছি। সংযোগ কেটে দেয়ার পর ২ লাখ ৯০ হাজার ৭৪ টাকা নগদ পরিশোধ করেছি। বিদ্যুৎ বিল পরিশোধ কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews