শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষকরা; ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার; তরুণ প্রজন্মের অহংকার, জেল-জুলুম উপেক্ষা করা আপসহীন জননেতা সাইদুল ইসলাম রাজ: খুকনী ইউনিয়নবাসীর আস্থার প্রতীক; ৪নং দৌলতপুর ইউনিয়নে পরিবর্তনের ডাক: চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের গণসংযোগে সাধারণ মানুষের জোয়ার; কাউখালীতে যুবলীগ সভাপতি আটক,বিস্ফোরক আইনে মামলা; চাঞ্চল্যকর প্রতারণা ও ভুয়া পরিচয়ে বিয়ে: চেক জালিয়াতির মিথ্যা মামলায় মধ্যবিত্ত গৃহবধূর আত্মসমর্পণ ​; চালার যাত্রী ছাউনিতে ময়লার স্তূপ, পথচারীদের ভোগান্তি; দেবিদ্বার চার মাস পর স্বদেশের মাটিতে সাইদুর রহমান লিটন, ঐক্য ও জনসেবার আহ্বান; বাছের মেমোরিয়াল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৬; পিরোজপুর সদর এমপির মোড়-বলাকা ক্লাব সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-জনতা;

আত্রাইয়ের বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস,দুর্ঘটনার শঙ্কা;

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৬৮ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে সড়কের একটি অংশে ধস দেখা দিয়েছে। এতে সেতু ও সংযোগ সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও পথচারীরা চরম ঝুঁকির মধ্যে রয়েছেন। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সরেজমিনে দেখা যায়, সেতুর উত্তর পাশের সড়কের একাংশ দেবে গিয়ে বড় ফাটল সৃষ্টি হয়েছে। ধসে যাওয়া অংশে সড়কের প্রস্থ কমে যাওয়ায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় পর্যাপ্ত সতর্কতামূলক চিহ্ন না থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বয়তুল্ল্যাহ সেতু আত্রাই উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগপথগুলোর একটি। প্রতিদিন এ সড়ক দিয়ে ভ্যান, মোটরসাইকেল, অটোরিকশা, ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচল করে। ধসে পড়া অংশটি দ্রুত মেরামত না করলে ভারী যানবাহন চলাচলের সময় সড়কের আরও বড় অংশ ভেঙে পড়তে পারে।
এলাকাবাসী প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, সাময়িকভাবে সতর্কতামূলক সাইনবোর্ড, বাঁশের বেড়া বা ব্যারিকেড স্থাপন করা জরুরি, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত সংস্কারকাজ শুরু করে সড়কটিকে নিরাপদ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews