রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কবিতা : বাংলার শোভা; কদমতলীতে বয়োবৃদ্ধ মায়ের ফ্ল্যাটে হামলা, বিদ্যুৎ-পানি কেটে দিয়ে প্রাণনাশের হুমকি; রাজনীতি ও সাংবাদিকতা—দুই অঙ্গনেই সক্রিয় এক সংগঠকের আত্মপ্রত্যয়; নওগাঁয় ছাত্রাবাসে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; কাউখালীতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিতচুরি-ডাকাতি-মাদক-কিশোর গ্যাং-চাঁদাবাজ-বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতার আহ্বান; ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে সাইদুর রহমান লিটল অভিনন্দন; সরিষাবাড়ী খাদ্য গুদামে সিন্ডিকেটের থাবা, তদন্তের আশ্বাস জেলা খাদ্য নিয়ন্ত্রকের; দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার। আটক-১; মঠবাড়িয়ায় বিকাশ অ্যাকাউন্টে ৩ ঘণ্টায় প্রায় ১ কোটি টাকার লেনদেন, গ্রেপ্তার ২; নওগাঁর আত্রাইয়ের-বান্দাইখাড়া সড়কের শুটকিগাছা সুইচগেট এলাকায় সড়ক ধস,বড় দুর্ঘটনার আশঙ্কা;

আত্রাইয়ে দুর্নীতি বিরোধী বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত ;

  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৮ বার পঠিত

 মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

“দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের সহায়তায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত নওগঁা জেলা ও আত্রাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার সমাপনীতে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। তিনি বলেন, ছাত্র-ছাত্রী ও যুব সমাজকে দুর্নীতিমুক্ত সমাজ গড়নের মানবিকতায় গড়ে তুলতে হবে। সেইসাথে পারিবারিকভাবে ছেলে-মেয়েদের ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং শুশৃঙ্খল জীবন যাপনের অভ্যেস তৈরী করে দিতে হবে।বিতর্ক প্রতিযোগিতার বিষয়ে তিনি বলেন, এ জাতীয় প্রতিযোগিতা একজন শিক্ষার্থীকে দেশ ও বিশ্ব সম্পর্কে জানার সুযোগ তৈরী করে দেয়। ফলে তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন সভা-সেমিনারে বস্তুনিষ্ঠ বক্তা হিসাবে খ্যাতি অর্জনের পথ সুগম করে।
প্রতিযোগিতায় উপজেলা দুনর্ীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ এফ এম মনসুর রহমান, সদস্য মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিচারক ও মডারেটর হিসাবে উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন ও প্রজেক্ট অফিসার রুকুনুজ্জামান দায়িত্ব পালন করেন।
প্রতিযোগিতায় বিয়াম ল্যাবরেটরী স্কুল ও কলেজ চ্যাম্পিয়ন এবং শুকটিগাছা স্কুল ও কলেজ রানার্স আপ হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews