রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
জামালপুরে চাল কালোবাজারির সিন্ডিকেটের কবলে সরিষাবাড়ী খাদ্যগুদাম, তদন্ত ও হস্তক্ষেপের দাবি; বেলকুচি মডেল প্রেসক্লাব এ-র উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত; নদ-নদীতে পানি বৃদ্ধি,মাছ শিকারে এখন ব্যস্ত জেলেরা; কেরানীগঞ্জে জাল টাকা-সংক্রান্ত অভিযোগে গলাচিপার ব্যবসায়ী রাব্বিসহ কয়েকজন আটক; জুলাই সনদ বাস্তবায়ন না হলে গনঅভ্যুত্থানে যেতে বাধ্য হবো-নাহিদ ইসলাম; দেবিদ্বার রাজনীতিতে আমার শেষ ঠিকানা ‘সাইদুল ইসলাম লিটন’; স্ট্রোকে প্যারালাইসড দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল মিয়ার চিকিৎসা শুরু; কাউখালীতে রুটিন ভেঙে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা,তদন্তের আশ্বাস শিক্ষা বোর্ডের; বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না, বিচারই হবে শেষ ঠিকানা — ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ; কুমিল্লার দেবিদ্বারে মাদক নির্মূলে ইমামদের ভূমিকা বিষয়ক আলোচনাসভা;

আত্রাইয়ে স্বল্পমূল্যে টিসিবি পণ্য পেয়ে স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ;

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২৩৬ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ ;
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলায় সরকারি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রয় কার্যক্রমে স্বস্তি ফিরেছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের মাঝে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে উপকৃত হচ্ছেন অসংখ্য পরিবার।
বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) সকাল থেকে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে ডাল, তৈল,চাল,চিনি ও বুটসহ বিভিন্ন পণ্য সরবরাহ করা হচ্ছে। মেসার্স এ,এন্ড, এস ট্রেডিং, আত্রাই-নওগাঁ।দীর্ঘদিন ধরে এ কার্যক্রম পরিচালনা করে আসছে।
স্থানীয় ফ্যামিলি কার্ডধারী ক্রেতারা জানান,বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে টিসিবির পণ্য তাদের জন্য বড় সহায়তা হয়ে উঠেছে। বান্দাইখাড়া গ্রামের মো.লিটন হোসেন বলেন, “টিসিবির কারণে কম দামে পণ্য কিনতে পারছি। এতে অন্তত দুই বেলা খাবারের ব্যবস্থা হচ্ছে।”একইভাবে নার্গিস বেগম জানান, “বর্তমান বাজারদরে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। টিসিবির পণ্য কিছুটা স্বস্তি দিচ্ছে।”
টিসিবি ডিলার সূত্রে জানা গেছে, প্রতিটি প্যাকেজে ২লিটার সয়াবিন তেল,২কেজি মশুর ডাল, ৫ কেজি চাল, ১ কেজি চিনি ৫৪০ টাকায় বিক্রি করা হচ্ছে।
হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন বলেন, “আমার এলাকার অধিকাংশ মানুষ কৃষিনির্ভর ও নিম্ন আয়ের। টিসিবির পণ্য পেয়ে তারা অনেকটাই উপকৃত হচ্ছে। আমি চেষ্টা করি যাতে প্রকৃত উপকারভোগীরা এসব সুবিধা পায়।”
উল্লেখ্য, ভোক্তাদের সুবিধার্থে প্রতি মাসে নির্ধারিত দুই দিনে টিসিবির পণ্য বিতরণ করা হয়ে থাকে। এতে করে এলাকার অসহায় ও নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে এই কার্যক্রম।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews