রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নদ-নদীতে পানি বৃদ্ধি,মাছ শিকারে এখন ব্যস্ত জেলেরা; কেরানীগঞ্জে জাল টাকা-সংক্রান্ত অভিযোগে গলাচিপার ব্যবসায়ী রাব্বিসহ কয়েকজন আটক; জুলাই সনদ বাস্তবায়ন না হলে গনঅভ্যুত্থানে যেতে বাধ্য হবো-নাহিদ ইসলাম; দেবিদ্বার রাজনীতিতে আমার শেষ ঠিকানা ‘সাইদুল ইসলাম লিটন’; স্ট্রোকে প্যারালাইসড দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল মিয়ার চিকিৎসা শুরু; কাউখালীতে রুটিন ভেঙে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা,তদন্তের আশ্বাস শিক্ষা বোর্ডের; বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না, বিচারই হবে শেষ ঠিকানা — ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ; কুমিল্লার দেবিদ্বারে মাদক নির্মূলে ইমামদের ভূমিকা বিষয়ক আলোচনাসভা; সড়ক দুর্ঘটনায় আহত কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম; নামফলক উন্মোচনে আনুষ্ঠানিক যাত্রা শুরু নওগাঁ বিশ্ববিদ্যালয়ের;

আত্রাইয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কোরআন খতম ও আলোচনা সভা অনুষ্ঠিত;

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৭৩ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই উপজেলায় মহান ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কোরআন খতম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকাল ১১টায় আত্রাই উপজেলা মসজিদে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় কোরআন খতম করা হয় এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ মোঃ রেজাউল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রেজাউল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন আত্রাইয়ের সুপারভাইজার মোঃ আকবর হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মসজিদের ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকবৃন্দ, মসজিদ কমিটির সদস্য (এমসি), গণ্যমান্য ব্যক্তি (জিসি)সহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।
সভাপতির বক্তব্যে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরা হয় এবং দেশের স্বাধীনতা অর্জনে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়। পাশাপাশি দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews