বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

আত্রাই নদীতে শতবর্ষী বৃদ্ধা নিখোঁজ, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস গ্রামবাসীর ব্যাপক খোঁজাখুঁজির পরও মেলেনি সন্ধান;

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৯৩ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ;
নওগাঁ জেলা প্রতিনিধি;

নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের চকবিষ্টপুর এলাকায় আত্রাই নদীতে এক শতবর্ষী বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) এ ঘটনা ঘটার পর থেকে তাকে উদ্ধারে স্থানীয় গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পরপরই এলাকাবাসী নিজ উদ্যোগে নদীতে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের সদস্যরা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালালেও সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বৃদ্ধার কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃদ্ধাকে দ্রুত উদ্ধারের আশায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গ্রামবাসী, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews