1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত; আত্রাইয়ের বড়শিমলাতে সিগারেট কেনার টাকা না পেয়ে মা ও ছেলেকে পিটিয়ে জখম; মোংলায় অবৈধ ভাবে জালানি ও ভোজ্য তেল মজুদ করায় গোডাউনে র‌্যাবের অভিযান; আত্রাইয়ের বান্দাইখাড়া বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা; মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত; আত্রাই-ভবানীগঞ্জ সড়কে ট্রাক দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা; আত্রাইয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত; কাউখালীতে কৃষকের মাঝে আউশ ধান চাষে সরকারি প্রণোদনা বিতরণ; নওগাঁয় দুইদিনব্যাপী হজ প্রশিক্ষণ সম্পন্ন, অংশ নিলেন প্রায় ১৩শ যাত্রী; নওগাঁর আত্রাই স্টেশনে দুর্ঘটনা: চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন;

ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত;

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

মাদারীপুর জেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিকেল ৩টায় মাদারীপুরের সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব আসলাম সেরনিয়াবাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম।
এ সময় মাদারীপুর-৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী জননেতা মাওলানা এস. এম. আজিজুল হক বলেন,
“মানুষ পরিবর্তন চায়। গত ৫৪ বছরে মানুষ অনেক কিছু দেখেছে ও সহ্য করেছে। এ বছর মানুষ ইসলামের পক্ষে ভোট দেবে—এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।”
কর্মশালায় বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শনির্ভর রাজনৈতিক দল, যার লক্ষ্য দেশের রাজনীতিতে নীতি, আদর্শ ও সততার ভিত্তিতে পরিবর্তন আনা। এ সময় পীর সাহেব চরমোনাইয়ের বাণী পাঠ করা হয়—“শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই।”
অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, স্থানীয় কর্মী ও সমর্থকরা অংশ নেন। নির্বাচনী কার্যক্রমকে সফল করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
কর্মশালা শেষে একটি মিছিল সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে শুরু হয়ে কালকিনি উপজেলা কেন্দ্রীয় মসজিদ পর্যন্ত গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews