সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কবিতা: অসির জয়; দেবিদ্বারে মাতম: গ্যাস বিস্ফোরণে নিভল একই পরিবারের তিন স্বপ্ন, নবদম্পতি ও ছোট্ট হাফসার মর্মান্তিক বিদায়; দেবিদ্বার পৌরসভাকে আধুনিক ও পরিবর্তনের প্রত্যাশায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন; এনায়েতপুরে রাতে ঘুমন্ত প্রবাসীর বাড়িতে হামলা: ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, ঘরে অগ্নিসংযোগ; কাউখালীতে আল-খালিজ ইন্টারন্যাশনাল একাডেমির ফল প্রকাশ ও মেধাবৃত্তি প্রদান, ইসলামী মূল্যবোধভিত্তিক শিক্ষায় আস্থার প্রতীক; কবিতা : বাংলার শোভা; কদমতলীতে বয়োবৃদ্ধ মায়ের ফ্ল্যাটে হামলা, বিদ্যুৎ-পানি কেটে দিয়ে প্রাণনাশের হুমকি; রাজনীতি ও সাংবাদিকতা—দুই অঙ্গনেই সক্রিয় এক সংগঠকের আত্মপ্রত্যয়; নওগাঁয় ছাত্রাবাসে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; কাউখালীতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিতচুরি-ডাকাতি-মাদক-কিশোর গ্যাং-চাঁদাবাজ-বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতার আহ্বান;

উল্লাপাড়ায় ভিজিএফ চাল চুরির অভিযোগে ইউপি সচিব গ্রেপ্তার;

  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

উল্লাপাড়া প্রতিনিধি মোঃ ফয়সাল হা‌সান‌

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভিজিএফ চাল চুরির অভিযোগে বাঙালা ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ মার্চ) ইউনিয়ন পরিষদের কক্ষে তল্লাশি চালিয়ে ১৬ বস্তা (৮০০ কেজি) চাল উদ্ধার করা হয়।
জানা গেছে, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ২,৪৮৩ জন সুবিধাভোগীর মধ্যে চাল বিতরণের কথা থাকলেও ২২৩ জন তাদের বরাদ্দকৃত চাল পাননি। পরবর্তীতে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ চাল শেষ হয়ে গেছে বলে জানালে, স্থানীয় হতদরিদ্রদের সঙ্গে ইউপি সচিবের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইউনিয়ন পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম ও স্থানীয় বিএনপি নেতাদের সহায়তায় পরিষদের কক্ষ তল্লাশি করা হলে দুটি কক্ষ থেকে ৮০০ কেজি চাল উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, ইউপি সচিব হেলাল উদ্দিন ইতোমধ্যেই ১,৪০০ কেজি চাল সরিয়ে ফেলেছেন। এ বিষয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর ইসলাম মগুল জানান, পুলিশি সহায়তায় উদ্ধারকৃত চাল ও ইউপি সচিবকে থানায় নেওয়া হয়েছে। বিএনপির বাঙালা ইউনিয়ন সভাপতি আব্দুল জলিল বলেন, “২২৩ জন হতদরিদ্র স্লিপধারী চাল না পাওয়ায় আমরা ইউনিয়ন পরিষদের কক্ষ তল্লাশি করি এবং সেখানে ৮০০ কেজি চাল পাই।”
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, ইউপি সচিব হেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত চাল থানায় নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews