রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
রাজনীতি ও সাংবাদিকতা—দুই অঙ্গনেই সক্রিয় এক সংগঠকের আত্মপ্রত্যয়; নওগাঁয় ছাত্রাবাসে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; কাউখালীতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিতচুরি-ডাকাতি-মাদক-কিশোর গ্যাং-চাঁদাবাজ-বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতার আহ্বান; ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে সাইদুর রহমান লিটল অভিনন্দন; সরিষাবাড়ী খাদ্য গুদামে সিন্ডিকেটের থাবা, তদন্তের আশ্বাস জেলা খাদ্য নিয়ন্ত্রকের; দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার। আটক-১; মঠবাড়িয়ায় বিকাশ অ্যাকাউন্টে ৩ ঘণ্টায় প্রায় ১ কোটি টাকার লেনদেন, গ্রেপ্তার ২; নওগাঁর আত্রাইয়ের-বান্দাইখাড়া সড়কের শুটকিগাছা সুইচগেট এলাকায় সড়ক ধস,বড় দুর্ঘটনার আশঙ্কা; আত্রাইয়ে ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার; কবিতা : আমার পরিচয় ;

কক্সবাজারে ডাকাতের গুলিতে সেনা কর্মকর্তা নিহত;

  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৮ বার পঠিত

মোঃ আলমগীর আকাশ
কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের গুলিতে সেনাবাহিনীর কর্মকর্তা তানজিম সারোয়ার নিহত হয়েছেন। নিহত তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) সেনাবাহিনীর লেফটেন্যান্ট
ছিলেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় ডাকাতের গুলিতে গুরুতর আহত হন ওই সেনা কর্মকর্তা। পরে তাকে কক্সবাজার হাসপাতালে নেয়ার পথে রামু এলাকায় পৌঁছালে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোরে তিনি মৃত্যুবরণ করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ মনজুর কাদের ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায়। রাত সাড়ে ৩টায় সশস্ত্র ডাকাত দেখে দ্রুত আটক করতে গেলে লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাতের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ডাকাতরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তানজিম। পরে তাকে কক্সবাজার নেয়ার পথে তিনি মারা যান। নিহত সেনা কর্মকর্তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, সেনাবাহিনীর এ অভিযানে ডাকাত দলের সদস্য জিয়াবুল ও বেলালসহ তিনজনকে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews