রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটারের গণসংযোগ; চা বিক্রি করে সংসার, দুই সন্তানের বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থমকে যাওয়ার পথে; আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করলেন ইউএনও মনিরুজ্জামান; বদলগাছীতে সরকারি খাস পুকুর দখল করে মাছ চাষের অভিযোগ ; কালকিনিতে মহিলা মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫; রিজভীসহ চার নেতাকে অভিনন্দন জানালেন সাইদুর রহমান লিটন; কবিতা -ছয় ঋতু ; কাউখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন সন্দেহভাজন; সংগ্রাম থেকে নেতৃত্বের শিখরে—বেগম খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপাখ্যান; মঠবাড়িয়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ;

কবিতা: কল্পকবির কল্পপুরী ;

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬২ বার পঠিত

কলমে: নূর মোহাম্মদ

ঘুরেঘুরে
বহুদূরে
ইচ্ছে করে যাই
দিন দুপুরে
সুরে সুরে
বানিয়ে গান গাই ।

যেথায় গেলে
হেসে খেলে
কাটবে সুখে দিন
সেথায় যেতে
মন যে মেতে
বাজায় সুরের বীণ ।

তাল বেতালে
সন্ধ্যাকালে
জ্বলবে জোনাকি
রাতের ঘোরে
ডাকবে জোরে
নিশাচর পাখি ।

মেলে নানা
রঙ্গীন ডানা
উড়বে পরীর দল
পায়ে তাদের
হরেক পদের
বাজবে সোনার মল ।

বলো দরদী
স্রোতহীন নদী
থাকবে বলে দাও?
থাকবে তাতে
চাঁদের রাতে
ময়ুরপঙ্খী নাও ?

সেথায় সাগর
হবে মন্থর
থাকবে না তার ঢেউ
আমি যেথা
থাকব একা
থাকবে না আর কেউ ।

কথাচ্ছলে
সবাই বলে
ভাবের দেশে ঘুরি
সে দেশ আমার
নয় কারো আর
আমার কল্পপুরী ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews