মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আগামীর জামালপুর গড়তে তরুণ তুর্কি আবিদ সৌরভ: মেহনতী মানুষের আস্থার প্রতীক; এনায়েতপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে তানভীর আহমেদ সজীবকে দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা; কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর অভিনন্দন; প্রশাসনের নাকের ডগায় মঠবাড়ীয়ার খাল-বিল ও নদী-নালা অবৈধ জালে অবরুদ্ধ, জলাবদ্ধতায় কৃষকের চরম ভোগান্তির অভিযোগ; প্রধানমন্ত্রীর ফোনে জলাবদ্ধতার কারণে কুমিল্লায় এইচএসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন পরীক্ষার্থীদের জন্য সময় বাড়ানো হলো ৩০ মিনিট; স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি, ৭০ বছর ধরে কাঁচা মোহনপুর-তালতলা সড়ক; মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য; প্রশংসায় ভাসছেন শিক্ষকরা ; গোমতী মাদক বিরোধী ও সমাজ উন্নয়ন সংগঠনের উপদেষ্টা হলেন সাংবাদিক মোঃ মাসুদ রানা; কাউখালীতে বাল্যবিবাহ, যৌতুক,মাদক ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত; সাংবাদিক মাসুদুর রহমানকে প্রাণনাশের হুমকির অভিযোগে তদন্তের নির্দেশ;

কাউখালীতে গাঁজা সহ ৩ জন আটক ;

  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩০ বার পঠিত

ডেস্ক রিপোর্টার;

পিরোজপুর কাউখালী উপজেলায় ৪৮০(গ্রাম) গাঁজা সহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।
অদ্য ২৪শে সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৭:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে, উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের বান্নাকান্দা গ্রামের নদী সংলগ্ন (অস্থায়ী)লঞ্চঘাট থেকে, কাউখালী থানা পুলিশ এসআই জয়নাল মোল্লা ও সঙ্গিয় ফোর্স এবং এলাকাবাসীর সহযোগিতায় একটি মোটরসাইকেলে বহন কালে প্রায় ৪৮০ গ্রাম গাঁজা (কাঁচা) ও বহনকারী মোটরসাইকেল জব্দ সহ ৩ জনকে আটক করা হয়। আটকৃতরা হলেন, মোঃ আলমগীর হাওলাদার (৩৫) পিতা: বারেক হাওলাদার, গ্রাম- ধাবরী, মোঃ বেল্লাল হোসেন (৩০) পিতা: মোখলেসুর রহমান, গ্রাম- ধাবরী, ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন কাউখালী ও তাপস মজুমদার, পিতা:- সুকুমার মজুমদার গ্রাম – ধলপুর কচুয়া থানা (তাপস ধাবরী গ্রামের বাবুল সেনের মেয়ে জামাই)।
ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ আবু সাইদ বলেন-ইউনিয়নে দীর্ঘদিন যাবত মাদক ইয়াবা, গাঁজা,ফেনসিডিল ব্যবসা চলমান, এলাকার উদীয়মান যুবকদের নিয়ে অপরাধীদের প্রতিহত করতে গিয়ে একাধিকবার আক্রমণের শিকার হয়েছি, ভবিষ্যৎ প্রজন্মকে মাদক মুক্ত রাখতে সকল অপরাধীদের প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
কাউখালী থানার এসআই জয়নাল মোল্লা বলেন, মাদক ব্যবসায়ী আলমগীর হাওলাদার দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছে, ইতিপূর্বে তার বিরুদ্ধে মাদকের ৪/৫টি মামলা চলমান ছিল, প্রধান আসামি আলমগীর সহ ৩ জনকে গাঁজা সহ ধরতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে মাদক বহনের অপরাধে ৩৬/(১) সারনী ১৯/(ক) ধারায় মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews