মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
নির্বাচন পর্যবেক্ষক কার্ড: অহংকার নয়, পেশাগত দায়িত্বের সীমারেখা-সম্পাদক, দৈনিক বাংলার আলো;; হিন্দুদের বাড়িতে হুমকির অভিযোগ — রুহুল আমিন দুলাল; লালমনিরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর গাড়িবহর আটক, পরে ছেড়ে দেয় বিজিবি; নওগাঁতে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত; আত্রাইয়ে বিএনপির বিশাল নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত; শাপলা কলি মার্কার নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত; নওগাঁতে শৈত্যপ্রবাহ উপেক্ষা করে ইরি-বোরো রোপণে ব্যস্ত কৃষকরা; মোংলা, রামপাল বাগেরহাট -৩ আশোনে মাঠে ৫ প্রার্থী তবে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছে জামাত এবং বিএনপি; লালমনিরহাট-০২ আসনে যুব অধিকার পরিষদের উপজেলা সভাপতিসহ ২০ নেতাকর্মীর জামায়াতে যোগদান; নারী হেনস্তার প্রতিবাদে মোংলায় জামাতের বিক্ষো মিছিল ; কাউখালীতে যৌথবাহিনীর দুই দিনের অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ, জরিমানা ৯৪ হাজার ৫০০ টাকা; বেলকুচিতে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত; রাজাপুর উত্তর কাঠিপাড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত; নওগাঁ জেলায় যৌথ বাহিনীর ডমিনেন্ট পেট্রোল ও মহড়া অনুষ্ঠিত; আত্রাইয়ে বাংলা ইশারা ভাষা দিবস পালিত র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে সচেতনতা কর্মসূচি; আত্রাইয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা; হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি ধানের শীষের নির্বাচনী সভা অনুষ্ঠিত ; সাপলেজা ইউনিয়নে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত; শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রাথমিক বিদ্যালয়; নওগাঁ-৬ আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় ভোটের উত্তাপ;

কাউখালীতে গ্রাম আদালত সক্রিয়করণে পরীক্ষা অনুষ্ঠিত*

উপজেলা প্রতিনিধি ;

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ(৩য়পর্যায়ে) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে,পিরোজপুর জেলা প্রশাসকের নির্দেশনায়,কাউখালী উপজেলা গ্রাম আদালত সক্রিয় করণে,স্থানীয় সরকার শাখার ইউনিয়ন পরিষদের সচিব ও হিসাব সহকারী গণের ২ ঘন্টা ব্যাপী অবহিত মান উন্নয়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ১৯ শে জানুয়ারি(রবিবার) ২০২৫ তারিখ, সকাল ১০ ঘটিকার সময় উপজেলার অডিটরিয়াম হল রুমে ৫টি ইউনিয়নের ৪জন সচিব ও ৫ জন হিসাব সহকারী, মোট ৯ জনকে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণে স্বল্প সময়ে,স্বল্প খরচে,সঠিক বিচার পেতে মামলার বিষয় অবহিতকরণ ও নিষ্পত্তি বিষয়ে ১০টি প্রশ্নোত্তর পরীক্ষা গ্রহণ করা হয়।
উক্ত গ্রাম আদালত সক্রিয় করণে হিসাব সহকারী ও ইউপি সচিবগণের পরীক্ষা উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার নির্দেশনায়, সুদীপ্ত দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি) এর উপস্থিতিতে এবং পারভীন আক্তার,উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারীর সহযোগিতায়, সার্বিক নিরাপত্তা ও স্বচ্ছতার সহিত সকাল ১০থেকে দুপুর ১২পর্যন্ত, ৯জন পরীক্ষার্থীর উপস্থিতিতে বাস্তবায়ন করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) বলেন,জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণে,বিচারক কার্য পরিচালনায় চেয়ারম্যান ও আবেদনকারী এবং প্রতিবাদীর পক্ষ থেকে ১জন ইউপি সদস্য ও ১ জন গন্যমান্য ব্যক্তি সহ মোট ৫ জন বিচারকার্য পরিচালনা করবেন। এ ছাড়াও ইউনিয়ন সচিবগণ বিচার কার্যক্রমে সহায়ক এবং হিসাব সহকারীগণ পেশকারের দায়িত্ব পালন করবেন। ফৌজদারি ও দেওয়ানি মামলার ৩ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের অভিযোগ গ্রহণ করতে পারবেন। তিনি আরো বলেন, গ্রাম আদালত আইন, ২০০৬ অনুযায়ী স্থানীয়ভাবে বিরোধের সহজ ও দ্রুততম আদালত। এখানে দরিদ্র, প্রতিবন্ধী,ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোন আইনজীবী বিহীন স্বল্প সময়ে স্বল্প খরচে বিবাদ নিষ্পত্তির সুযোগ রয়েছে। এখানে ফৌজদারি ও দেওয়ানী মামলা বিরোধের,ধর্ষণ,খুন,অপহরণ, ডাকাতি, যৌতুক, নারী ও শিশু নির্যাতন,স্থাবর সম্পত্তি ব্যতিরেকে যেকোনো সমস্যার সমাধানে অনধিক ৩ লক্ষ টাকা মূল্যমানের নিষ্পত্তি করার সুযোগ রয়েছে। গ্রাম আদালতে ফৌজদারি মামলা জন্য ১০ টাকা ও দেওয়ানী মামলার জন্য ২০ টাকা ফিস প্রদানের মাধ্যমে দাখিল করা যাবে। বর্তমানে কাউখালী উপজেলায় গ্রাম আদালতে ১০২টি মামলার ৯৫ টি নিষ্পত্তি করা হয়েছে এবং ৭ টি মামলা চলমান রয়েছে।
গ্রাম আদালত সক্রিয় করণে যাহারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন,১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন সচিব মোঃ আতিকুল্লা দিদার ও হিসাব সহকারী-শিনচন মুখার্জী। ২নং আমরাজুড়ি ইউনিয়ন সচিব,কপিল চন্দ্র মিস্ত্রী ও হিসাব সহকারী-মোঃ রাসেল হোসেন। ৩নং সদর ইউনিয়ন সচিব,আসুতোষ বড়াল ও হিসাব সহকারী-সাহিন আলম শেখ। ৪ নং চিড়াপাড়া ও ৫নং শিয়ালকাঠি ইউনিয়ন সচিব, মোঃ সুমন সিকদার ও হিসাব সহকারী-মোঃ মেহেদী হাসান। ৫নং শিয়ালকাঠি হিসাব সহকারী- তরিকুল ইসলাম সাঈদ।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার