বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মুন্সিগঞ্জে কাজ শেষ না করেই ৪৬ লাখ টাকার বিল উপ সহকারী প্রকৌশলীর সহযোগিতায় উত্তোলনের অভিযোগ, তদন্তের আশ্বাস; মায়ের পক্ষ নেওয়ায় চাচাতো ভাইকে মারধরের অভিযোগ, ৩ জনের নামে মামলা; কালকিনি-ডাসারে দুই অসহায় পরিবারের পাশে এমপি খোকন; নওগাঁয় সড়ক দুর্ঘটনায় টেকনিক্যাল কলেজের শিক্ষক নিহত; ব্র্যাকের উদ্যোগে মোড়েলগঞ্জে জলবায়ু সহনশীল ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ; নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ; কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন আজ, ১৬ পদে লড়ছেন ৩২ প্রার্থী ; দেবিদ্বারে মোবাইল কোর্টের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা; কবিতা: আম বাগানে জাম বাগানে; নওগাঁর আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা;

ব্র্যাকের উদ্যোগে মোড়েলগঞ্জে জলবায়ু সহনশীল ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ;

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৮ বার পঠিত

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: রফিকুল ইসলাম রুমি

ব্র্যাকের জলবায়ু ও পরিবেশগত উদ্ভাবনী প্রোগ্রামের আওতায় অপরাজেয় দেশ প্রকল্পের মোড়েলগঞ্জ এডাপ্টেশন ক্লিনিকের উদ্যোগে ২৮ ও ২৯ জুলাই ২০২৬ তারিখে সদস্যদের মাঝে জলবায়ু সহনশীল ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

কর্মসূচির আওতায় বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বলয়বুনিয়া ইউনিয়নের বলয়বুনিয়া, বাঁশবাড়িয়া, আমবাড়িয়া, নেহালখালী ও কালিকাবাড়ি গ্রামের মোট ২৬০ জন সদস্যের মধ্যে ৫ হাজার ৪০০টি ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বসতবাড়ির আঙিনায় বনায়নের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের জলবায়ু ও পরিবেশগত উদ্ভাবনী প্রোগ্রামের এরিয়া ম্যানেজার মো. হাফিজুর রহমান, ওয়াটার সিকিউরিটি প্রোগ্রামের এরিয়া ম্যানেজার মো. জাকির হোসেন, শাখা ব্যবস্থাপক (দাবি) মনি কুমার মণ্ডল, শাখা ব্যবস্থাপক তাপস কুমার মণ্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে কৃষিবিদ মাহবুব ইবনে তোয়াহা, সেক্টর স্পেশালিস্ট, ব্র্যাকের জলবায়ু ও পরিবেশগত উদ্ভাবনী কর্মসূচি, সদস্যদের বসতবাড়ির আঙিনায় বনায়নের কলাকৌশল, ফলদ চারার পরিচর্যা এবং নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে পরিবারের পুষ্টি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই পরিবেশ গড়ে তুলতেও এ কর্মসূচি ইতিবাচক অবদান রাখবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews