বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মা-বাবার কবরে বরফ পানি ছিটানো: ইসলামী নীতি নাকি অজ্ঞতা? জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন, কৃষকদের মধ্যে চারা ও কৃষি উপকরণ বিতরণ; ২২ নং ওয়ার্ডের আধুনিকায়ন: রনি সরকারের মহাপরিকল্পনায় উন্নয়নের নতুন দিগন্ত; দেবিদ্বার নিউ মার্কেটে বাস পার্কিং করে যানজট: ৩ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা; আত্মকর্মসংস্থানের গুরুত্ব; পৈতৃক সম্পত্তি বিরোধে রক্তপাত: কুমিল্লায় বোনের হাতে ভাই খুন, আটক ১; কাউখালীতে ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনায় ভূমি কর্মকর্তার স্ত্রী গুরুতর আহত; দেবিদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ; কাউখালীতে ৪২০ কৃষকের মাঝে ২১০০ নারিকেল চারা বিতরণ, কৃষি উৎপাদন ও পরিবেশ সুরক্ষায় সরকারের বহুমুখী সহায়তা; জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস: নয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায়;
Title :

কাউখালীতে চার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার;

  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৩০ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন, পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে চার ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত মাদক,সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পরিচালিত অভিযানের অংশ হিসেবে বুধবার (০৭মে ২০২৬) গভীর রাতে রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কাউখালী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়,জিআর ৮৩/২৩ (কাউখালী) মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আব্দুল কাদের শিকদার,পিতা-মোঃ আমির হোসেন। মোঃ হাফিজুর রহমান। মোঃ আল আমিন শিকদার ওরফে জালিচ। এবং নুর আমিন শিকদার ওরফে ধলুকে গ্রেফতার করা হয়। শেষ তিনজনের পিতা আঃ কাদের শিকদার। উক্ত অভিযান পরিচালনা করেন এসআই মোঃ মহিউদ্দিন,সংগীয় এএসআই শুক্কুর মুন্সি,এএসআই আরিফুল ইসলাম ও এএসআই খাইরুল হাসান সহ একাধিক ফোর্স।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসেন বলেন, “কাউখালী উপজেলাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। কোনো মাদক কারবারি, সন্ত্রাসী বা ওয়ারেন্টভুক্ত আসামির জন্য কাউখালীতে কোনো ছাড় নেই। যারা অপরাধ করবে,তাদের আইনের আওতায় আসতেই হবে।”তিনি আরও বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতিপূর্বেও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্যসহ একাধিক নারী ও পুরুষ মাদক কারবারিকে আটক করা হয়েছে। পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। কাউখালীকে নিরাপদ রাখতে যা প্রয়োজন,পুলিশ তাই করবে।”
গ্রেফতারকৃত আসামীদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews