শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

কাউখালীতে পুলিশের অভিযানে দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার;

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৫১ বার পঠিত



কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।
বৃহস্পতিবার(১৮জুন)পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতরা হলেন শিয়ালকাঠি এলাকার ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো.শফিকুল ইসলাম (২৩), পিতা খলিলুর রহমান এবং মো.ইমরান হাওলাদার (৩০), পিতা দুলাল হাওলাদার। উভয়কে গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়,কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ার হোসেনের নির্দেশনায় এসআই মো.মাসুদ আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন,
“মাদকের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি,যতই প্রভাবশালী হোক না কেন,কাউখালীতে তার কোনো স্থান নেই। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে আমরা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছি। মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে কাউখালী থানা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।”
তিনি আরও বলেন,”মাদক যুবসমাজকে ধ্বংস করছে এবং সামাজিক অপরাধ বৃদ্ধি করছে। তাই মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাধারণ মানুষের সহযোগিতায় কাউখালীকে মাদকমুক্ত ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ বদ্ধপরিকর।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews