1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
পটুয়াখালী তে স্কুলের গেট ভেঙ্গে স্কুল ছাত্র গুরুতর আহত; ঝড়ে গাছ ভেঙে রিকশাচালকের ঘর বিধ্বস্ত, খোলা আকাশের নিচে পরিবার; নওগাঁর আত্রাইয়ে পুষ্টি সপ্তাহে সচেতনতা সভা ও প্রদর্শনী; কাউখালী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, জানালার গ্রীল কেটে উধাও ২ লাখ টাকা; বেলকুচিতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; জাতীয় পুষ্টি সপ্তাহে কাউখালীতে এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পুষ্টিকর খাদ্য বিতরণ; কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় অন্তঃসত্ত্বা বেদে পল্লীর এক নারীর মৃত্যু; ডাসারে বিরোধের জেরে কিশোরকে পিটিয়ে হত্যা; নওগাঁর আত্রাইয়ে ইমারত শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন; মঠবাড়িয়ায় ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত, দুইজনকে জরিমানা;

কাউখালীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান;

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ১লা (ডিসেম্বর) সোমবার বিকাল ৪ ঘটিকার সময়,উপজেলার পুরাতন ঈদগাহ মাঠ প্রাঙ্গনে দোয়ার আয়োজন করা হয়।
গত ২৩শে নভেম্বর থেকে ৮০ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী ফুসফুস সংক্রমণের উপসর্গ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হওয়ার পর থেকে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন আছেন। বর্তমানে মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসার কিছুটা উন্নতি হলেও সস্তি কাটছে না তার নেতাকর্মী সমর্থকদের। তাই বেগম জিয়ার সুস্থতা কামনায় কাউখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে,কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম. আহসান কবিরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর -২ আসনের বিএনপির মনোনিত প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মঞ্জুর সুমন,পিরোজপুর জেলার সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন,কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ,সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মিয়া,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন,সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি,সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, রফিকুল ইসলাম রফিক, সহ শ্রমিক দলের সভাপতি আবু তাহের এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ,সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন,সদস্য সচিব শোয়াইব সিদ্দিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় অনুষ্ঠানের সভাপতি এস.এম.আহসান কবির বলেন, “আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদের এক উজ্জ্বল প্রতীক। বহু চড়াই- উৎরাই,সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে তিনি দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। তাঁর সুস্থতা জাতির প্রত্যাশা ” তার অসুস্থতায় দল মত নির্বিশেষে দোয়ার আকুতি ভরা আত্মচিৎকারে তিনি আবারও প্রমান করেছেন যে তিনিই একমাত্র জনমানুষের মানুষ কন্যা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছেন। তিনি সুস্থ থাকলেই দেশের গণতান্ত্রিক আন্দোলন আরও শক্তিশালী হবে। আমরা তাঁর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনায় সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রার্থনা করছি। আমরা নেত্রীকে সুস্থ অবস্থায় জনগণের মাঝে ফিরে পেতে চাই। পরিশেষে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews