শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের; নওগাঁর আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা; বৃক্ষরোপণে মানবিক দৃষ্টান্ত, আল ফুদুল ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ ফলজ চারা বিতরণ; মামলা চলমান, দেবিদ্বারে বিরোধপূর্ণ জমি বিক্রির অভিযোগ; মোহনপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত; তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা; নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টা, ‘কানা মমিন’ গ্রেপ্তার; শিশুদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার; তেঁতুলিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি; এমপির বরাদ্দে ইউছুফপুর-নবীপুর সড়কের পাকাকরণ কাজ শুরু; নওগাঁর আত্রাইয়ে কৃষকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ; জামালপুরে খাদ্য গুদামের এসএমওকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ; তাহিরপুরের হাওরাঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট; মোহনপুরে আসন্ন আলু মৌসুম সফল করতে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা; কৃষকের হাতে ‘কৃষক কার্ড’, সহজ হবে সরকারি কৃষিসেবা ; কাউখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত; আত্রাইয়ে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন; রাজশাহী অঞ্চলে আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন: কুমিল্লায় বিএনপির নেতাকর্মীদের ঢল, সাহারপাড়ে ব্যাপক উপস্থিতি; কবিতা- তুমি আসবে বলে;

কচাঁনদীর উপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি, সংসদে বিষয়টি উত্থাপন করলেন এমপি রুহুল আমীন দুলাল;

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৮৪ বার পঠিত



নিজস্ব প্রতিনিধি, মঠবাড়ীয়া (পিরোজপুর):

পিরোজপুর-৩ (মঠবাড়ীয়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: রুহুল আমীন দুলাল জাতীয় সংসদে ৭১ বিধিতে জনগুরুত্বপূর্ণ মনোযোগ আকর্ষণীয় নোটিশে কচাঁনদীর উপর একটি সেতু নির্মাণের দাবি তুলে ধরেছেন।
সংসদে প্রদত্ত বক্তব্যে তিনি কচাঁনদীর কারণে অত্রাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ, যাতায়াত সমস্যা এবং অর্থনৈতিক প্রতিবন্ধকতার বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন। এ সময় তিনি সেতুটি দ্রুত নির্মাণের জন্য সড়ক ও সেতুমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
মাননীয় মন্ত্রী তার বক্তব্যের জবাবে আশ্বাস দেন যে, কচাঁনদীর উপর সেতুটি অচিরেই নির্মাণ করা হবে।
স্থানীয়দের দীর্ঘদিনের প্রাণের দাবি হিসেবে বিবেচিত এই সেতু নির্মাণের উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন এলাকাবাসী। তারা মনে করছেন, সেতুটি নির্মিত হলে মঠবাড়ীয়া উপজেলার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং এলাকার সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এ উপলক্ষে মঠবাড়ীয়াবাসীর পক্ষ থেকে সংসদ সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একইসঙ্গে তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ অঞ্চলের অন্যান্য অসমাপ্ত উন্নয়ন কাজও দ্রুত বাস্তবায়ন হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews