শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদকমুক্ত ও জনবান্ধব পঞ্চক্রোশী গড়ার প্রত্যয়ে লুৎফর রহমান: পাশে দাঁড়িয়েছেন সর্বস্তরের জনগণ” কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক পথে মাদকের থাবা, বিজিবির তালিকায় ১২ ‘হটস্পট’ কাউখালীর আমরাজুড়ী ফেরিঘাটে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী সোহেল মনজুর সুমন; কাউখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, “তরুণদের সচেতনতায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান” পটুয়াখালীতে মাছ ধরতে গিয়ে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু; সদর দক্ষিণ থানায় ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা: এমপি মনিরুলের ফেসবুক স্ট্যাটাসে নয়া মোড়; পিরোজপুরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার; দে‌বিদ্বা‌রে স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি গঠন; বেপরোয়া গতিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইনসেপ্টা ফার্মার প্রতিনিধি নিহত; কালকিনি পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত;
Title :

কালকিনি–৩ আসনে চার প্রার্থীর দৌড়ঝাঁপ, ভোটের মাঠে জমে উঠেছে লড়াই;

  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯২ বার পঠিত

মাদারীপুর প্রতিনিধি:মুন্সী ফরহাদ হোসেন ;

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি–৩ আসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই। এই আসনে চারজন প্রার্থী ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের পক্ষে জনসমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন। মাঠঘাট, বাজার, হাট, চায়ের দোকান—সবখানেই এখন নির্বাচনী আলোচনা। এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে আনিসুর রহমান খোকন তালুকদার (মাকরা) জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মাওলানা মোঃ রফিকুল ইসলাম
ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে আজিজুল হক (মাকরা) সুপ্রিম পার্টি থেকে একতারা প্রতীকে নিতাই চক্রবর্তী মাকরা প্রার্থীরা প্রত্যেকে নিজ নিজ রাজনৈতিক অবস্থান ও কর্মসূচির কথা তুলে ধরে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। কেউ ধর্মীয় মূল্যবোধ ও ন্যায়বিচারের কথা বলছেন, কেউ উন্নয়ন ও পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছেন, আবার কেউ বিকল্প রাজনীতির বার্তা পৌঁছে দিচ্ছেন সাধারণ মানুষের কাছে।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার ভোটারদের একটি বড় অংশ এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। উন্নয়ন, এলাকার সমস্যা, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এবং জাতীয় রাজনীতির প্রভাব—সবকিছু মিলিয়েই তারা ভোট দেওয়ার সিদ্ধান্ত নিতে চান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কালকিনি–৩ আসনে এবার লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কোনো একক প্রার্থীকে আগেভাগে নিশ্চিত বিজয়ী বলা কঠিন। শেষ পর্যন্ত ভোটের দিন ভোটার উপস্থিতি ও শেষ মুহূর্তের সমীকরণই নির্ধারণ করবে কার হাতে যাবে কালকিনি–৩ আসনের সংসদ সদস্যের আসন। সব মিলিয়ে, কালকিনি–৩ আসনে নির্বাচনী উত্তাপ দিন দিন বাড়ছে, আর ফল জানতে অপেক্ষা করতে হবে ভোটের দিন পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews