শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩;

কাউখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, “তরুণদের সচেতনতায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান”

  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৭০ বার পঠিত




মোঃ নুরুজ্জামান খোকন কাউখালী,পিরোজপুর:

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (২৬জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী থানার ওসি (তদন্ত) মো.এবাদত আলী মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক তারিকুল ইসলাম পান্নু,মো. রবিউল হাসান মনির,মানবাধিকার কর্মী,শিক্ষক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির নয়,একটি পরিবার,সমাজ এবং রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার,শিক্ষা প্রতিষ্ঠান,প্রশাসন ও সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের কঠোর প্রয়োগও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বিশেষ অতিথির বক্তব্যে ওসি (তদন্ত) মো. এবাদত আলী মোল্লা বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক ব্যবসায়ী কিংবা পাচারকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।কাউখালীতে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে, একই সঙ্গে তরুণদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান বলেন, “শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা,খেলাধুলা,সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত রাখার মাধ্যমে মাদকের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।”
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, শিশুদের ছোটবেলা থেকেই মাদক সম্পর্কে সচেতনতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে অভিভাবক এবং শিক্ষকদের সমন্বিত উদ্যোগ জরুরি।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বলেন,দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে যুবসমাজকে সম্পৃক্ত করতে পারলে তারা মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থাকবে।
এ সময় অন্যান্য বক্তারাও মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি,পারিবারিক নজরদারি জোরদার,সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সর্বস্তরের মানুষের সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক,মানবাধিকার কর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews