1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
খুলনা মোংলা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জন সদস্য মারা যান ; সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম  শরীফ বাহিনীর সদস্য আটক-১; প্রেমের ফাঁদে বিয়ে, পরে অস্বীকার—নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ; আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে অসুস্থ ৪ যুবক, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; আত্রাইয়ে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি, ৪০০ পরিবার পেলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য; নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক; আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ;

গোপালগঞ্জের জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে জামাতের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩০৫ বার পঠিত

আব্দুল হান্নান; পিরোজপুর;

গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র পিরোজপুর জেলা শাখার উদ্যোগে শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা আমীর জনাব,অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ, নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা জামায়াত সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান। সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর যে হামলা হয়েছে তা খুবই খারাপ জনক কাজ। এই হামলার সাথে জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে বিচার করতে হবে। এসময় তারা আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে দেশের সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, একে অপরের পিছনে না লেগে আসুন আমরা সকলে মিলে জুলাই-আগষ্ট বিপ্লবকে ধারণ করে নতুনভাবে বাংলাদেশকে গড়ে তুলি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews