বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ বদলগাছি;

  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৮৬ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ;
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর বদলগাছি উপজেলায় গোসল করতে নেমে পানিতে ডুবে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন কার্তিকাহার গ্রামের বাসিন্দা শাহিনের মেয়ে ও তাঁর জামাই। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে স্বামী-স্ত্রী বাড়ির পাশের একটি খাড়িতে গোসল করতে নামেন। একপর্যায়ে স্বামী গভীর পানিতে তলিয়ে যেতে শুরু করলে তাঁকে বাঁচাতে স্ত্রী পানিতে ঝাঁপ দেন। তবে দুজনের কেউই সাঁতার জানতেন না। ফলে পানির গভীরতা ও স্রোতের কারণে দুজনই পানিতে ডুবে নিখোঁজ হন।

দীর্ঘ সময় তাঁদের বাড়িতে ফিরে না আসায় স্বজন ও স্থানীয়দের সন্দেহ হয়। পরে খাড়িতে খোঁজাখুঁজি শুরু করলে দীর্ঘ অনুসন্ধানের পর দুজনকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। পরে তাঁদের মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, একটি দুর্ঘটনা মুহূর্তেই দুটি প্রাণ কেড়ে নিয়েছে, যা অত্যন্ত হৃদয়বিদারক।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews