শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষকরা; ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার; তরুণ প্রজন্মের অহংকার, জেল-জুলুম উপেক্ষা করা আপসহীন জননেতা সাইদুল ইসলাম রাজ: খুকনী ইউনিয়নবাসীর আস্থার প্রতীক; ৪নং দৌলতপুর ইউনিয়নে পরিবর্তনের ডাক: চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের গণসংযোগে সাধারণ মানুষের জোয়ার; কাউখালীতে যুবলীগ সভাপতি আটক,বিস্ফোরক আইনে মামলা; চাঞ্চল্যকর প্রতারণা ও ভুয়া পরিচয়ে বিয়ে: চেক জালিয়াতির মিথ্যা মামলায় মধ্যবিত্ত গৃহবধূর আত্মসমর্পণ ​; চালার যাত্রী ছাউনিতে ময়লার স্তূপ, পথচারীদের ভোগান্তি; দেবিদ্বার চার মাস পর স্বদেশের মাটিতে সাইদুর রহমান লিটন, ঐক্য ও জনসেবার আহ্বান; বাছের মেমোরিয়াল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৬; পিরোজপুর সদর এমপির মোড়-বলাকা ক্লাব সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-জনতা;

জাতীয় পুষ্টি সপ্তাহে কাউখালীতে এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পুষ্টিকর খাদ্য বিতরণ;

  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৮১ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর);

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলার একাধিক এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়েছে। শিশু-কিশোরদের পুষ্টি নিশ্চিতকরণ,অপুষ্টি প্রতিরোধ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে এতিমখানার শিশু ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দুধ,ফল, বিস্কুটসহ বিভিন্ন পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সুব্রত কর্মকার,স্বাস্থ্য বিভাগের চিকিৎসকবৃন্দ,সহকারী কর্মকর্তাগণ,সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুব্রত কর্মকার বলেন, “জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এর মূল প্রতিপাদ্য বাস্তবায়নে শিশুদের পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুস্থ,মেধাবী ও উন্নত জাতি গঠনে শিশুকাল থেকেই সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে। অপুষ্টি দূরীকরণে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে, তারই অংশ হিসেবে আজকের এই খাদ্য বিতরণ কার্যক্রম।”তিনি আরও বলেন, “শুধু খাদ্য বিতরণ নয়,পুষ্টি বিষয়ে সচেতনতা সৃষ্টি করাও আমাদের লক্ষ্য। এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুদের মাঝে এই কর্মসূচি পরিচালনার মাধ্যমে আমরা পুষ্টি বার্তা পৌঁছে দিতে চাই।”অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের সুস্বাস্থ্য ও মানসিক বিকাশে পুষ্টিকর খাদ্যের কোনো বিকল্প নেই। নিয়মিত পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণের পাশাপাশি পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার উপরও গুরুত্বারোপ করা হয়।
খাদ্য বিতরণ শেষে শিক্ষার্থী, শিক্ষক ও উপস্থিত অভিভাবকরা এমন জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। স্থানীয়দের মতে,জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews