মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা; শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের; ভাঙ্গুড়া বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস এক দেশ এক QR’ সেবা উদ্বোধন; বেলকুচিতে উদাসীনতা: ময়লার স্তূপ ও জঙ্গলে পড়ে নষ্ট হচ্ছে জনগণের টাকায় কেনা ডিভাইডার;

আত্রাইয়ে নিজ উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে ২ মেট্রিক টন তেলাপিয়ার পোনা অবমুক্ত;

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৭৭ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার উন্মুক্ত জলাশয়ে মৎস্যসম্পদ বৃদ্ধি ও দেশীয় আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন দ্বীপচাঁদপুর আর এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সফল মৎস্যচাষি মো. আব্দুল জলিল। তিনি নিজস্ব অর্থায়নে বিলসৌঁতি বিল, কচুয়া বিল ও গজমত খালির উন্মুক্ত জলাশয়ে ২ মেট্রিক টন (প্রায় ৫০ মণ) মনোসেক্স তেলাপিয়ার পোনা অবমুক্ত করেছেন।
শুক্রবার (৩ জুলাই) সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মৎস্যজীবী ও এলাকাবাসীর উপস্থিতিতে পোনাগুলো অবমুক্ত করা হয়।
প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল জানান, নিজের পুকুরে উৎপাদিত পোনা বিক্রি না করে জনস্বার্থে উন্মুক্ত জলাশয়ে ছেড়ে দিয়েছেন, যাতে ভবিষ্যতে এলাকার সাধারণ মানুষ মাছ ধরে উপকৃত হতে পারেন।
বিশিষ্ট মৎস্যচাষি ও সমাজসেবক মো. আসাদুজ্জামান টফি বলেন, লাভের চিন্তা না করে জনকল্যাণে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান বলেন, উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের ব্যক্তিগত উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি পোনা সংরক্ষণ ও অবৈধ মাছ শিকার রোধে মৎস্য বিভাগের তদারকি অব্যাহত থাকবে।
স্থানীয়দের আশা, এই উদ্যোগে বিলসৌঁতি বিল, কচুয়া বিল ও গজমত খালির মৎস্যসম্পদ বৃদ্ধি পাবে এবং আশপাশের কয়েক হাজার মানুষ উপকৃত হবেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews