শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষকরা; ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার; তরুণ প্রজন্মের অহংকার, জেল-জুলুম উপেক্ষা করা আপসহীন জননেতা সাইদুল ইসলাম রাজ: খুকনী ইউনিয়নবাসীর আস্থার প্রতীক; ৪নং দৌলতপুর ইউনিয়নে পরিবর্তনের ডাক: চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের গণসংযোগে সাধারণ মানুষের জোয়ার; কাউখালীতে যুবলীগ সভাপতি আটক,বিস্ফোরক আইনে মামলা; চাঞ্চল্যকর প্রতারণা ও ভুয়া পরিচয়ে বিয়ে: চেক জালিয়াতির মিথ্যা মামলায় মধ্যবিত্ত গৃহবধূর আত্মসমর্পণ ​; চালার যাত্রী ছাউনিতে ময়লার স্তূপ, পথচারীদের ভোগান্তি; দেবিদ্বার চার মাস পর স্বদেশের মাটিতে সাইদুর রহমান লিটন, ঐক্য ও জনসেবার আহ্বান; বাছের মেমোরিয়াল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৬; পিরোজপুর সদর এমপির মোড়-বলাকা ক্লাব সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-জনতা;

জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন, কৃষকদের মধ্যে চারা ও কৃষি উপকরণ বিতরণ;

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১১৬ বার পঠিত

মঠবাড়ীয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলায় বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফল মেলার উদ্বোধন করেন ইউএনও আকলিমা আক্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কারুননেছা সুমি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলামসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
মেলা উপলক্ষে সাধারণ কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফলের চারা, সার ও বীজ বিতরণ করা হয়। এ সময় কৃষি বিভাগের পক্ষ থেকে আধুনিক কৃষি প্রযুক্তি ও ফল চাষ সম্প্রসারণে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
তবে স্থানীয় কৃষকদের একাংশের অভিযোগ, চারা ও কৃষি উপকরণ বিতরণের জন্য প্রণীত উপকারভোগী তালিকা প্রস্তুতের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হয়নি। তাদের দাবি, অতীতে ইউনিয়ন পর্যায়ের কৃষি উপসহকারী কর্মকর্তারা প্রকৃত ও পরীক্ষিত চাষিদের তালিকা প্রস্তুত করতেন। কিন্তু বর্তমান ব্যবস্থায় তালিকা প্রণয়নে পক্ষপাতিত্ব ও আত্মীয়করণের অভিযোগ উঠেছে, যার ফলে অনেক প্রকৃত কৃষক বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে কয়েকজন কৃষি উপসহকারী কর্মকর্তার সঙ্গে কথা হলে তারা জানান, মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে সরাসরি কাজ করলেও তালিকা প্রণয়নের ক্ষেত্রে তাদের মতামত ও দায়িত্ব যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে না। ফলে তারা কৃষকদের বিভিন্ন প্রশ্ন ও অভিযোগের মুখোমুখি হচ্ছেন।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। কৃষকদের প্রত্যাশা, ভবিষ্যতে সরকারি কৃষি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকৃত কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews