বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
টানা বৃষ্টিতে আত্রাইয়ে বেড়েছে সবজির দাম, ভোগান্তিতে সাধারণ মানুষ; কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন, ছেলে খালাস; পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১, ৪ মাসের কারাদণ্ড; কবিতা: আত্মমর্যাদা; বৈরী আবহাওয়া উপেক্ষা করে মাদারগঞ্জে বিএনপির আনন্দ ও বিজয় মিছিল; আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত; পোরশায় শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা; আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে স্মৃতিচারণ জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ; ডাসারে কাঠের ফার্নিচারে কাজ করতে গিয়ে বিস্ফোরণে শিশুর মৃত্যু; সেবা’র নতুন উপদেষ্টা মনোনীত হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী এম আলী হোসেন;

টানা বৃষ্টিতে আত্রাইয়ে বেড়েছে সবজির দাম, ভোগান্তিতে সাধারণ মানুষ;

  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১২ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে কয়েকদিনের টানা বৃষ্টির প্রভাবে কাঁচা সবজির সরবরাহ কমে যাওয়ায় বাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। উপজেলার আহসানগঞ্জ,বান্দাইখাড়া, মির্জাপুর, সুতকিগাছা,ক্যাশাবাড়ি, বিভিন্ন হাট বাজারে কয়েক দিনের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে বেগুন, পটল, ঢেঁড়স, করলা ও টমেটোসহ বিভিন্ন সবজি ৫৫ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি কাঁচা মরিচ ও পেঁয়াজের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ব্যবসায়ীদের দাবি, অতিবৃষ্টিতে ক্ষেতের সবজি নষ্ট হওয়া, জমিতে পানি জমে থাকা এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বাজারে সরবরাহ কমেছে। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, বাড়তি দামের কারণে সীমিত আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তারা বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত মুনাফা ঠেকাতে প্রশাসনের নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews