1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে পিরোজপুর জেলা বিএনপির শোক র‌্যালি ও দোয়া মাহফিল; মানবাধিকার সংগঠনের নামে অপতৎপরতা উদ্বেগজনক; মঠবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ ও যান চলাচল বন্ধ; শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠাই আগামীর লক্ষ্য: ঈদুল আযহার বার্তায় জিসান; ​আগামী ইউপি নির্বাচনে জনপ্রিয়তার তুঙ্গে রাইসুল ইসলাম (রইচ): ৪ নং ওয়ার্ডবাসীর আস্থার নতুন ঠিকানা; তেতুলিয়ায় মডেল থানা পুলিশ সদস্যের বসত বাড়িতে মটর সাইকেল দুঃসাহসিক চুরি ; মঠবাড়িয়ায় উন্নয়নের অগ্রযাত্রায় জনতার আস্থার প্রতীক রুবেল হাওলাদার; ঈদুল আযহা ও কুরবানীর তাৎপর্য; ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক শ্রমজীবী মানুষের জীবন: মো. দুলাল মিয়ার ঈদের শুভেচ্ছা; মঠবাড়িয়ার উন্নয়নে ‘ঐক্য, অধিকার ও মুক্তি’ নিয়ে পাশে থাকতে চান রুবেল হাওলাদার;

টি.আর বরাদ্দে দুর্নীতি: কাগজে কাজ শেষ, মাঠে রাস্তা নেই;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের সেনপাড়া আশ্রয়ণ প্রকল্পে চলছে চরম ভোগান্তি। ২০২৩-২৪ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) কর্মসূচির আওতায় সাধারণ উন্নয়ন খাতে রাস্তা সংস্কারের জন্য প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কাগজে-কলমে দেখানো হলেও বাস্তবে আশ্রয়ণ প্রকল্পে প্রবেশের মতো কোনো সড়ক নেই বললেই চলে।
সরেজমিনে দেখা যায়, আশ্রয়ণ প্রকল্পে যাওয়ার জন্য বাসিন্দাদের কাঁদা-জল নিচু জমির উপর ভরসা। বর্ষা মৌসুমে পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ। অথচ বরাদ্দকৃত অর্থ তুলে রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে- এমনটি দেখানো হয়েছে অফিসিয়াল রেকর্ডে।
স্থানীয়রা অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের সদস্য ও প্রকল্প সভাপতি আজামুদ্দীন প্রকল্প বাস্তবায়ন অফিসারকে ‘ম্যানেজ’ করে সরকারি বরাদ্দ হাতিয়ে নিয়েছেন।
আশ্রয়ণ প্রকল্পের একাধিক পরিবার বলেন—
“আমাদের আসলে কোনো রাস্তা নেই। হেঁটে চলাও কষ্টকর, বিশেষ করে বাচ্চা আর অসুস্থ মানুষ নিয়ে চলাফেরা অসম্ভব হয়ে পড়ে। রাস্তা ছাড়া আমরা যেন বন্দী হয়ে আছি।তারা আরো বলেন,আশ্রয়ণ প্রকল্পটি মেন রাস্তা থেকে একটু দূরে অন্যের জমির উপর দিয়ে আসতে হয়।জমির মালিক গণ মাঝে মধ্যে বাসের বেড়া দিয়ে ঘিরে দেয়।আমাদের রাস্তা একান্ত প্রয়োজন।
অভিযোগের বিষয়ে প্রকল্প সভাপতি আজামুদ্দীন জানান—রাস্তা সংস্কারের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু আমরা হাতে পাই মাত্র ৭৫ হাজার টাকা। সেই টাকায় কাজ করা হয়েছে।
অন্যদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মুনিরুল ইসলাম বলেন—এটি আমার পূর্ববর্তী কর্মকর্তার আমলে হয়েছে। আমি বিষয়টি জানি না।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন—এটি আমার দায়িত্বকালীন সময়ে হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। এ ঘটনায় প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ মিলেছে বলে অভিযোগ এলাকাবাসীর। তারা প্রকৃত তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনা এবং প্রকল্পের জন্য একটি সুষ্ঠু রাস্তা নির্মাণের জোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews