মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আগামীর জামালপুর গড়তে তরুণ তুর্কি আবিদ সৌরভ: মেহনতী মানুষের আস্থার প্রতীক; এনায়েতপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে তানভীর আহমেদ সজীবকে দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা; কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর অভিনন্দন; প্রশাসনের নাকের ডগায় মঠবাড়ীয়ার খাল-বিল ও নদী-নালা অবৈধ জালে অবরুদ্ধ, জলাবদ্ধতায় কৃষকের চরম ভোগান্তির অভিযোগ; প্রধানমন্ত্রীর ফোনে জলাবদ্ধতার কারণে কুমিল্লায় এইচএসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন পরীক্ষার্থীদের জন্য সময় বাড়ানো হলো ৩০ মিনিট; স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি, ৭০ বছর ধরে কাঁচা মোহনপুর-তালতলা সড়ক; মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য; প্রশংসায় ভাসছেন শিক্ষকরা ; গোমতী মাদক বিরোধী ও সমাজ উন্নয়ন সংগঠনের উপদেষ্টা হলেন সাংবাদিক মোঃ মাসুদ রানা; কাউখালীতে বাল্যবিবাহ, যৌতুক,মাদক ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত; সাংবাদিক মাসুদুর রহমানকে প্রাণনাশের হুমকির অভিযোগে তদন্তের নির্দেশ;

তৃৃণমুল রাজনীতি থেকে উঠে আসা স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস;

  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৭২৪ বার পঠিত

মো: সোহরাওয়ার্দী হোসেন
ব্যুরো প্রধান রাজশাহী;

৬৬ সিরাজগঞ্জ- ৫ আসনে স্বতন্ত্র থেকে ঈগল প্রতীক পেলেন আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। তিনি বেলকুচি উপজেলা আওয়ামীলীগের দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেন। আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস স্থানীয় সরকারেও অভিজ্ঞতা সম্পন্ন দুই বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পরে সিরাজগঞ্জ-৫ আসন থেকে ১৯৯৬ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে একই আসনে নির্বাচন করে পরাজিত হলেও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তিনি ২৪ জানুয়ারি ২০০৯ তারিখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রীর দায়িত্ব পান এবং ২১ নভেম্বর ২০১৩ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে ৫ জানুয়ারীর নির্বাচনে রহস্যজনক কারণে তিনি মনোনয়ন বঞ্চিত হন। দলীয় বা সরকারের কোন দায়িত্ব না থাকলেও তিনি সকল দলীয় কর্মসূচীতে অংশ গ্রহণ করে সিরাজগঞ্জের রাজনীতিতে সক্রিয় ভুমিকা পালন করেছেন। ২০২২ সালের সেপ্টেম্বরে তাকে দ্বিতীয় বারের মতো সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের পদে নিয়োগ দেয়া হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য তিনি গত ২৮ শে নভেম্বর ২০২৩ সালে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।

স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের কাছে সাক্ষাৎকারের জন্য গেলে তিনি গণমাধ্যমকে বলেন।আমার সময় এলাকায় অনেক বড় বড় উন্নয়ন করা হয়েছে। উল্লেখ যোগ্য উন্নয়নের মধ্যে জাতীয় প্রতিষ্ঠান করা হয়েছে,মৎস্য ডিপ্লোমা,ভ্যাটেনারী কলেজ,
নারী শিক্ষা উন্নয়নের জন্যে বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজ, রাস্তা ঘাট,শত শত মাদ্রাসা, মসজিদ, ঈদ গাহ মাঠ, বিদ্যুৎতের উন্নয়ন ইত্যাদি।
তিনি আরো বলেন, জনগণের উপরে আমার আস্থা আছে বলেই আমি নির্বাচনে এসেছি,
বেলকুচি চৌহালীর জনগণ আমাকে ভোট দেওয়ার জন্যে প্রস্তুত আছে। আমি বিশ্বাস করি সুস্থ নির্বাচন হবে, কারণ মাননীয় প্রধান মন্ত্রী যাদের নৌকা দিয়েছে তাদের বিরুদ্ধে ত্যাগী নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার অনুমতি দিয়েছে। আগামী ৭ই জানুয়ারি নির্বাচনে বেলকুচি- চৌহালীর মানুষ, বিশেষ করে কৃৃষক, শ্রমিক, তাতী, ব্যবসায়ীরা আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবে ইনশাআল্লাহ।
তিনি বলেন : আপনারা জানেন যে বেলকুচি চৌহালী নদী ভাংগন এলাকার মানুষের ঘর বাড়ি রক্ষার্থে যে যে পদক্ষেপ নেওয়া দরকার নিবো, এবং বেলকুচির তাতশিল্প আজ ধংসের পথে। পূর্ন উজ্জিবিত করা জন্যে যে যে পদক্ষেপ নেওয়া দরকার ইনশাল্লাহ আমি স্বতন্ত্র থেকে এমপি হলে এগুলো সবই করব।
বিগত দশ বছরের রাস্তা ঘাটের যেগুলো উন্নয়ন হয় নাই, সেগুলো উন্নয়ন করবো।
অর্থাৎ আমি মন্ত্রী থাকা অবস্থায় যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছিলাম মাননীয় প্রধান মন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে আমি সেই কাজ গুলো করবো। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews