1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আমড়াগাছিয়ায় একই স্থানে দুইজন নিহত, একজন নিখোঁজ; পিরোজপুরে সাংবাদিকদের ঐতিহাসিক মিলনমেলা: তিন সংগঠনের ঐক্যবদ্ধ পথচলার অঙ্গীকার; শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে পিরোজপুর জেলা বিএনপির শোক র‌্যালি ও দোয়া মাহফিল; মানবাধিকার সংগঠনের নামে অপতৎপরতা উদ্বেগজনক; মঠবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ ও যান চলাচল বন্ধ; শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠাই আগামীর লক্ষ্য: ঈদুল আযহার বার্তায় জিসান; ​আগামী ইউপি নির্বাচনে জনপ্রিয়তার তুঙ্গে রাইসুল ইসলাম (রইচ): ৪ নং ওয়ার্ডবাসীর আস্থার নতুন ঠিকানা; তেতুলিয়ায় মডেল থানা পুলিশ সদস্যের বসত বাড়িতে মটর সাইকেল দুঃসাহসিক চুরি ; মঠবাড়িয়ায় উন্নয়নের অগ্রযাত্রায় জনতার আস্থার প্রতীক রুবেল হাওলাদার; ঈদুল আযহা ও কুরবানীর তাৎপর্য;

তেঁতুলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত;

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ১০০ বার পঠিত

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :

​পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার (০২ মে) উপজেলার দলীয় কার্যালয়ে এই উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া পরিচালনা করেন,৩নং সদর ইউনিয়ন বিএনপি ওলামাদলের সাংগঠনিক সম্পাদক জুলহাস উদ্দিন। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশর জাতীয়তাবাদী দল (বিএনপি) তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি শাহাদৎ হোসেন রন্জু,আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তেঁতুলিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন,অনুষ্ঠানে তাজউদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন তেঁতুলিয়া উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক তসলিম উদ্দীন এবং সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্বাস আলী 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিঞা,উপজেলা মৎস্য দলের সভাপতি আশিক ইকবাল,উপজেলা যুবদলের,তেঁতুলিয়া উপজেলা শাখা আহবায়ক খন্দকার আবু নোমান এনাম,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম,উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম,সাদেকুর ইসলাম উজ্জল, এছাড়াও আলোচনা সভায় বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শ্রমিক দলের গৌরবময় ইতিহাস তুলে ধরেন এবং ভবিষ্যতে দলের হাতকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সবশেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews