1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কিস্তির ৪ হাজার টাকা বকেয়া,তবুও মৃত গ্রাহকের পরিবার পেল ৪৬ হাজার টাকা:কাউখালীতে ওয়ালটনের সহায়তা প্রদান; মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক আটক, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড; ​২ নং বাগালী ইউনিয়ন পরিষদ নির্বাচন: উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে চেয়ারম্যান প্রার্থী মাওলানা আফজাল হোসাইন; ৬নং পত্তন ইউনিয়নে উন্নয়নের নতুন স্বপ্নসারথী মুফতী রহমতুল্লাহ কাসেমী; শিক্ষার মানোন্নয়নে মাঠপর্যায়ে তৎপর জেলা প্রশাসক: বেলকুচিতে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়; মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, চাইনিজ কুড়াল ও কাটারসহ ২ গ্রেফতার; অবহেলিত প্রান্তিকের কণ্ঠে এবার তারুণ্যের জয়গান: নতুন দিনের স্বপ্ন ফেরি করছেন বাদশা ফাহাদ; আত্রাইয়ের কৃষক ধান সিদ্ধ-শুকানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন ; কাউখালীতে মাদক ও অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স অভিযান,জনমনে স্বস্তি; নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ মাঠের জলাবদ্ধতা দূর করতে ড্রেন নির্মাণ কাজ শুরু;

তেঁতুলিয়ায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২২০ বার পঠিত

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :

“শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন শ্রমিক ফেডারেশনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১মে) সকালে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের তেঁতুল তলায় এইসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন সংগঠনের একত্রিত নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলার চৌরাস্তা বাজারের তেঁতুল গাছের নিচ থেকে বের হয়ে তেতুলিয়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তেঁতুল গাছের সামনে এসে শেষ হয়।
র‍্যালী শেষে সকল সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দ সহ সকল রাজনৈতিক ব্যক্তিবর্গদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্বাস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন রঞ্জু । উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক .আবু সাঈদ মিয়া, উপজেলা যুবদল আহ্বায়ক খন্দকার আবু নোমান ইমরান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জাহাঙ্গীর আলম,উপজেলা ভ্যান শ্রমিক সমিতির উপদেষ্টা সাইদুর রহমান,সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি খন্দকার আবু সালেহ ইমরান,,ছাত্রদল সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক। তেঁতুলিয়া সদর ইউনিয়ন …সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন বিপ্লব, ও সাংগঠনিক সম্পাদক আমির আলী,।এছাড়াও আরও ছিলেন ভ্যান সমিতির সভাপতি মনসুর আলী, নির্মাণ শ্রমিক সভাপতি আব্দুস সালাম, হোটেল শ্রমিক সভাপতি আব্দুল হাকিম,,করাত কল সভাপতি আশরাফুল প্রমুখ।
উক্ত র‍্যালী ও আলোচনা সভায় দলমত নির্বিশেষে সর্বস্তরের শ্রমিক-মালিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews