সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা; শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের; ভাঙ্গুড়া বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস এক দেশ এক QR’ সেবা উদ্বোধন; বেলকুচিতে উদাসীনতা: ময়লার স্তূপ ও জঙ্গলে পড়ে নষ্ট হচ্ছে জনগণের টাকায় কেনা ডিভাইডার; ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,যুবক পুলিশ হেফাজতে; মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে দৌলতপুরের মেম্বার পদপ্রার্থী মো: রহিজ ব্যাপারি; পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: মাসুদ হাওলাদারের বিশাল শোভাযাত্রা;

কুমিল্লার রেস্টুরেন্টে দুই বছরের শিশু ফেলে গেল বিদেশি পরিবার, থানায় সাধারণ ডায়েরি;

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৯২ বার পঠিত

মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লায় মহাসড়কের পাশের একটি রেস্টুরেন্টে নাশতা করতে এসে দুই বছরের কন্যা শিশুকে ভুলে ফেলে গেছে এক বিদেশি পরিবার। শিশুটি বর্তমানে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (২৭ জুন) সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকার ‘জাইতুন রেস্তোরাঁয়’।

রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন জানান, সকাল সাড়ে ৮টার দিকে ১৫ সদস্যের একটি বিদেশি পরিবার দুটি গাড়িতে করে রেস্তোরাঁয় আসেন। তারা নাশতা করে গল্প-আড্ডায় মেতে ওঠেন। নাশতা শেষে যাওয়ার সময় পরিবারটি ভুলক্রমে তাদের দুই বছর বয়সি কন্যা শিশুটিকে রেস্তোরাঁর ভেতরে রেখেই চলে যায়।

বাচ্চাটি কোনো কথা বলে না এবং নিজের নামও বলতে পারছে না। বয়স আনুমানিক দুই বছর হবে বলেন রিপন।

তিনি আরও জানান, ঘটনার পরপরই সদর দক্ষিণ থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে। “বাচ্চাটি এখন আমাদের কাছে নিরাপদে আছে। তার পরিবারকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করছি,” যোগ করেন তিনি।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটিকে নিরাপদে হেফাজতে নেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে ওই বিদেশি পরিবারকে শনাক্ত ও উদ্ধারের চেষ্টা চলছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পরিবারটি নাশতা শেষে তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার সময় শিশুটিকে ভেতরে রেখে যায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews