বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
তাফালবাড়ীয়া হাকিমিয়া মাদ্রাসায় গোপনে ছাত্রী ভর্তির অভিযোগ; দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার; পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ; ​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত;

কুমিল্লা হোমনার লটিয়া গ্রামের সামাজিক কবরস্থানে পাশাপাশি ৪টি কবরে দাফন,একনজর দেখতে ভিড় করেন শত শত মানুষ;

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১০০ বার পঠিত

মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি;

লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে পাশাপাশি চারটি কবরে দাফন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাতে জানাজা শেষে কুমিল্লার হোমনা পৌরসভার লটিয়া গ্রামের সামাজিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।
পরিবারের সদস্যরা জানান, লাশ গ্রামে পৌঁছানোর পর মা ও মেয়েদের একনজর দেখতে শত শত মানুষ ভিড় করেন। পরে লাশগুলো মেঘনা নদীর পূর্ব তীরে অবস্থিত কবরস্থানে নেওয়া হয়। রাত ১০টায় কবরস্থান সংলগ্ন মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাত ১টার দিকে পাশাপাশি চারটি কবরে তাদের দাফন করা হয়।
নিহতদের লাশ এলাকায় আসার পর এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজন ও এলাকাবাসী অশ্রুসিক্ত নয়নে তাদের শেষ বিদায় জানান।
স্থানীয় আলমগীর হোসেন বলেন, “এ ঘটনায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। একই পরিবারের মা ও তিন মেয়ে খুন হওয়ার খবর শোনার পর থেকে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। পরিবারটি গরিব হলেও সন্তানগুলো ছিল অত্যন্ত মেধাবী, নম্র, ভদ্র ও সহজ-সরল। তাই গ্রামের প্রতিটি মানুষের তাদের প্রতি আলাদা সহানুভূতি ছিল। শুধু আশপাশের ১০ গ্রাম নয়, দূর-দূরান্ত থেকেও মানুষ এসে খোঁজখবর নিয়েছেন।”
নিহত শাহীনুরের দেবর জামাল হোসেন বলেন, “প্রায় ৩০ বছর আগে আমার বড় ভাই কামাল হোসেন রায়পুরে গিয়ে ব্যবসা শুরু করেন। সাত বছর আগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর থেকে পরিবারটি ছেলে সিফাতের আয় এবং স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় চলত। এখন সিফাতের লেখাপড়া নিয়ে আমরা চিন্তিত।”
উল্লেখ্য, লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় মা ও তিন মেয়ে নিহতের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews