শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদকমুক্ত ও জনবান্ধব পঞ্চক্রোশী গড়ার প্রত্যয়ে লুৎফর রহমান: পাশে দাঁড়িয়েছেন সর্বস্তরের জনগণ” কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক পথে মাদকের থাবা, বিজিবির তালিকায় ১২ ‘হটস্পট’ কাউখালীর আমরাজুড়ী ফেরিঘাটে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী সোহেল মনজুর সুমন; কাউখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, “তরুণদের সচেতনতায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান” পটুয়াখালীতে মাছ ধরতে গিয়ে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু; সদর দক্ষিণ থানায় ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা: এমপি মনিরুলের ফেসবুক স্ট্যাটাসে নয়া মোড়; পিরোজপুরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার; দে‌বিদ্বা‌রে স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি গঠন; বেপরোয়া গতিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইনসেপ্টা ফার্মার প্রতিনিধি নিহত; কালকিনি পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত;
Title :

দেশের সর্বোচ্চ ১১৭ ফুট উচ্চতার ফ্যাগস্ট্যান্ড জাতীয় পতাকা উড়ছে বাংলাবান্ধায়;

  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব:

দেশের সবচেয়ে উঁচু স্থানে বাংলাদেশের পতাকা উড়ছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নানা আয়োজনের মধ্য দিয়ে ফ্ল্যাগ স্ট্যান্ডটির উদ্বোধন করা হয়। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় উড়ছে এই পতাকা।
স্থলবন্দর কার্যালয় ও ভারতীয় সীমান্তরেখার মধ্যখানে ফ্ল্যাগ স্ট্যান্ডটি নির্মিত হয়েছে। দিনে বেলায় উড়বে এই পতাকা, আর পতাকা উড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি।
জেলা প্রশাসক মো. সাবেত আলী দেশের সর্বোচ্চ ১১৭ ফুট উচ্চতার এই ফ্ল্যাগ স্ট্যান্ড উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহেরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক ইকবাল হোসাইন, তেঁতুলিয়া নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু, সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ, মডেল থানার ওসি মুসা মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ফলক উন্মোচনের পর অতিথিবৃন্দ উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশের জন্য একটি নতুন ইতিহাস তৈরি হলো পঞ্চগড়ের বাংলাবান্ধায়। দেশের সবচেয়ে উঁচুতে জাতীয় পতাকা উড়বে এখন বাংলাবান্ধায়। দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এই পতাকা দেখতে আসবে, যা আমাদের গর্বের বিষয়। এর আগে বাংলাবান্ধা কাস্টমস চত্বর থেকে পতাকা স্ট্যান্ড পর্যন্ত জাতীয় পতাকা হাতে নিয়ে বর্ণিল র‌্যালি বের করা হয়। র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানে হাজারো স্থানীয় উৎসুক জনতা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের প্রবেশদ্বার হলো বাংলাবান্ধা জিরোপয়েন্ট। জিরোপয়েন্টের ওপার প্রান্তে ভারতে উঁচু স্ট্যান্ডে তাদের পতাকা সার্বক্ষণিক উড়ে। আমাদের এখানে তেমন একটি ফ্ল্যাগ স্ট্যান্ড না থাকায় আমরা এই উদ্যোগ নিয়েছি। তরুণ প্রজন্মের দীর্ঘদিনের দাবি ছিল, ভারতের মতো আমাদের বাংলাদেশ প্রান্তেও যেন একটি উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন করে জাতীয় পতাকা উড়ানো হয়। সেই দাবির বাস্তবায়নেই আর্কিটেকচারের মাধ্যমে ফ্ল্যাগ স্ট্যান্ডটির ডিজাইন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews